“তোমায় পেয়েও হয়নি পাওয়া”
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭৩৯ জন পড়েছেন।
তোমায় পেয়েও বোধহয় হয়নি পাওয়া
নিজের মতো করে, 
যে ব্যবধান তুলেছিল প্রাচীরখানি
তা আজও দাঁড়িয়ে দীর্ঘ মাথা তুলে।
তোমায় কাছে পেয়েও-
যে গানটা শোনা হয়নি কখনো
যে কথাটা বলা হয়নি আজও
যে দেখা স্বপ্নটা চোখেই থেকেছে স্বপ্ন হয়ে
তার সবই যেন ছুঁয়েছে আমার
নির্জন ইতিকা বেলায়।
পাতাঝরা বৃক্ষের মতো-
পাতা ঝরে ঝরে যে স্তূপ জমেছিল মনে
তা জমে এক আস্ত বিরহী পাহাড়।
যে কুয়াশা ঢেকেছিল রাজপথ
আমি তারই মাঝে খুঁজে গেছি ভালোবাসা 
বার বার।
তোমায় হারাতে হারাতে কিছু পাওয়া,
আর পেতে পেতে কিছু হারানোর মাঝে
যে ভাবনা ছুঁয়েছিল কবিতায় তা যেন
চৈতালি মেঘে অনাহূত বৃষ্টি।
তোমায় পেয়েও বোধহয় হয়নি পাওয়া
নিজের মতো করে।
রচনাকাল : ১৬/৬/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 5  Canada : 11  China : 17  Europe : 22  France : 1  Germany : 10  Hungary : 5  India : 282  Ireland : 1  
Japan : 3  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 21  Ukraine : 22  United Kingdom : 15  United States : 324  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 5  Canada : 11  China : 17  
Europe : 22  France : 1  Germany : 10  Hungary : 5  
India : 282  Ireland : 1  Japan : 3  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 21  Ukraine : 22  United Kingdom : 15  
United States : 324  Vietnam : 8  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
“তোমায় পেয়েও হয়নি পাওয়া” by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৪৮
fingerprintLogin account_circleSignup