“আশ্রয়ের খোঁজে”
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭৪০ জন পড়েছেন।
প্রতিটা ঢেউ আশ্রয় খোঁজে,
বালির উপর ফেলে যায় নিরাবরন স্মৃতি,
একদিন সবাই নীরবতা খুঁজেছে। 
প্রতিটা আঙুল নিশ্চল বাতাস ছুঁয়ে খোঁজে
দুমুঠো মেঘ, আর 
আমার ভালোবাসা খোঁজে চোখভরা স্বপ্ন।
তোমার বুকে যে অশান্ত ঢেউ তরঙ্গ উঠে
তোলপাড় করে ভিতরটা
গুনেছে কি কোনদিন,কতোবার সে
খুঁজেছিল আশ্রয়?
সুদুর নীলিমায় নিঃশূন্য অঞ্চল জুড়ে
পশ্চিম আকাশে সূর্য খুঁজে নেয় তার শেষ ঠিকানাটুকু,
আজকের পিছুটান ভুলে  
ঘাস ফুলও মিশে যায় আঁধারের কোনে,
সুদূরে অসহায় সমুদ্র আর আমার বুকের
উথালপাতাল ঢেউয়ের দল 
রেখে যেতে চায় কিছু পিছুটান- 
হৃদয়ের ভিড়ে, ঝলসানো বালিতে 
শেষ আশ্রয়ের খোঁজে।
রচনাকাল : ১৬/৬/২০১৭
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 24  Europe : 3  France : 1  Germany : 12  Hungary : 1  India : 279  Ireland : 1  Jamaica : 1  Japan : 2  
Russian Federat : 4  Saudi Arabia : 20  Ukraine : 35  United Kingdom : 15  United States : 253  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 24  Europe : 3  France : 1  
Germany : 12  Hungary : 1  India : 279  Ireland : 1  
Jamaica : 1  Japan : 2  Russian Federat : 4  Saudi Arabia : 20  
Ukraine : 35  United Kingdom : 15  United States : 253  Vietnam : 6  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
“আশ্রয়ের খোঁজে” by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৫৩
fingerprintLogin account_circleSignup