তোমার জন্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুলাই
প্রকাশিত ৪৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৩২৭২১ জন পড়েছেন।
আমি সর্ব হারা হতে পারি- 
শুধু তোমার জন্য। 
মনের দাম হেঁকে-  
চড়া দরে নিলাম করে দিতে পারি নিজেকে 
ভালোবাসার দরবারে। 
তোমার জন্য ভিক্ষার ঝুলি হাতে
ছুটে যেতে পারি 
ভালোবাসার দুয়ারে দুয়ারে।
মনের দর্পণের ভাঙা কাঁচটাও 
আগলে রাখতে পারি আস্টে-পৃষ্টে 
কোন এক দুর্ভিক্ষের দিনে।
ভালোবাসার রাজপথে ঝুলি কাঁধে 
দৌড়ে যেতে পারি বহু ক্রোশ  
শীর্ণকায় খাড়াই পথ।
ফেরিওয়ালা সেজে মোটা স্বরে 
ডেকে ডেকে বলতে পারি 
“ওগো সুখ,দুঃখ আছে- নেবে গো?”
বিকিয়ে দিতে পারি অন্তরের লজ্জা টুকুও।
তোমার অপেক্ষার প্রহরে 
ওজনে করে গুনে গুনে 
রেখে দিতে পারি এক এক করে 
খোয়া যাওয়া স্বপ্নের দিনগুলো।
ধস নামা প্রত্যাশার পাহাড়ের 
কাফিনে বাতি জ্বেলে-  
হাজির করাতে পারি নিজেকে মৃত্যুর গুহায়।
আমি সর্বহারা হতে পারি
শুধু তোমার জন্য।
রচনাকাল : ২৬/৬/২০১৫
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 6  China : 28  Czech Republic : 1  Europe : 2  France : 1  Germany : 8  India : 228  Jamaica : 1  Japan : 4  
Romania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 21  South Africa : 1  Ukraine : 23  United Kingdom : 17  United States : 291  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 6  China : 28  Czech Republic : 1  
Europe : 2  France : 1  Germany : 8  India : 228  
Jamaica : 1  Japan : 4  Romania : 1  Russian Federat : 6  
Saudi Arabia : 21  South Africa : 1  Ukraine : 23  United Kingdom : 17  
United States : 291  Vietnam : 3  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তোমার জন্য by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৪৩
fingerprintLogin account_circleSignup