প্রেমিকা শহর কবিতা আর....
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনিকেত দাস
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৭ , এপ্রিল
প্রকাশিত ২ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ১২৮২ জন পড়েছেন।
প্রিয়তমা, শহরের সমস্ত ল্যাম্পপোস্ট সেদিন অন্ধ হয়েছিলো, যেদিন তুমি কয়েক সেকেন্ড চোখ বুজেছিলে, আমি জোনাকি খুঁজে বেড়ালাম।
 প্রিয়তমা, শহরের রাজপথগুলো সেদিন সোঁদামাটির গন্ধ চেয়েছিলো, যেদিন তোমার খোলা চুলে ঝাঁউয়ের গন্ধ মাখাছিলো, আমি সমুদ্র খু্ঁজে বেড়ালাম।
 প্রিয়তমা, শহরের সমস্ত ডাকবাক্স সেদিন অপেক্ষা করেছিলো, যেদিন তুমি একটার পর একটা চিঠি লিখে ছিঁড়ে ফেলছিলে, আমি পিওন খু্ঁজে বেড়ালাম।
 প্রিয়তমা, শহরের সমস্ত রুফটপ সেদিন বৃষ্টি চেয়েছিলো, যেদিন তুমি মুখে বালিশ চেপে কেঁদেছিলে, আর আমি মেঘ খুঁজে বেড়ালাম।
 প্রিয়তমা, শহরের সমস্ত ট্রামতার সেদিন দুটো শালিক চেয়েছিলো, যেদিন তুমি মনখারাপ করে বাড়িতে বসেছিলে, আমি কবিতা খুঁজে বেড়ালাম। 
প্রিয়তমা, শহরের সমস্ত কলিংবেল সেদিন ফাঁকা ফ্ল্যাট চেয়েছিলো, যেদিন তুমি শাড়ি পরেছিলে, আমি তিল খুঁজে বেড়ালাম।
 প্রিয়তমা, শহরের সমস্ত ট্রাফিক সেদিন যানজটে আটকে গিয়েছিলো, যেদিন তুমি চোখে কাজল নিয়েছিলো, আমি আয়না খুঁজে বেড়ালাম।
 প্রিয়তমা, শহরের সমস্ত পার্ক সেদিন প্রেমিকা চেয়েছিলো, যেদিন তুমি কাপালে কালো টিপ পরেছিলে আর আমি তোমায় খুঁজে বেড়ালাম। শুধু তোমায় খুঁজে বেড়ালাম....।।
রচনাকাল : ১/৬/২০১৭
© কিশলয় এবং অনিকেত দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 12  Europe : 23  Germany : 9  Hungary : 1  India : 227  Ireland : 3  Jamaica : 1  Japan : 3  Kuwait : 1  
Latvia : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 20  Ukraine : 37  United Arab Emi : 1  United Kingdom : 15  United States : 273  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 12  Europe : 23  Germany : 9  
Hungary : 1  India : 227  Ireland : 3  Jamaica : 1  
Japan : 3  Kuwait : 1  Latvia : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 20  Ukraine : 37  United Arab Emi : 1  
United Kingdom : 15  United States : 273  Vietnam : 4  


© কিশলয় এবং অনিকেত দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেমিকা শহর কবিতা আর.... by Aniket Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৮৫
fingerprintLogin account_circleSignup