• ৩য় বর্ষ ৪র্থ সংখ্যা (২৮)

    ২০১৩ , সেপ্টেম্বর



মৃত্যু
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুেখনদু মল্িলক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , অক্টোবর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৮২৭ জন পড়েছেন।
যখন মনে হয়
শেষ করেও শেষ হল না
নতুন কিছুর শুরুও পাই না
ঠিক তখন –
আবার শুরু হয় বুকের ভিতর রক্তক্ষরণ।।

হাবিজাবি সব যা কাজ করি
মিলেমিশে হয় জগাখিচূড়ি,
শব্দের এই আঁকিবুকি কাটি
মনে মনে নিয়ে খুব খেলা করি, 
নিজেই নিজেকে শাবাশি দিই
আর বলি . . .
বাহ্‌ – কি আহামরি!

ফিরে আসি আবার রোজ্‌নামচায়
কাগজ কলম তুলে দিয়ে শিকায়,
চলতে থাকে বেশ আহ্লাদে
আড্ডা খেলা সিনেমা ফুর্তি,
তারই মাঝে ঠিক ঢুকে পড়ে
সেই কিছু না হওয়া, কিছু না করা,
কোথাও সেই না ছোঁয়া জীবন
শুরু হয়ে যায় - বুকের ভিতর রক্তক্ষরণ।।
 
মাথায় বুকে - রঙিন্‌ জল আর নীল ধোঁয়া দিই
ক্ষতস্থানকে মেরামত করি,
পারা না পারার মাঝখানে পড়ে
প্রতিদিন আমি একটু একটু মরি।।
রচনাকাল : ১০/৮/২০১৩
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 19  China : 65  Europe : 2  Germany : 9  India : 298  Indonesia : 1  Israel : 12  Japan : 6  Netherlands : 12  
Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 19  South Africa : 1  Ukraine : 39  United Kingdom : 15  United States : 430  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 19  China : 65  Europe : 2  
Germany : 9  India : 298  Indonesia : 1  Israel : 12  
Japan : 6  Netherlands : 12  Romania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 19  South Africa : 1  Ukraine : 39  United Kingdom : 15  
United States : 430  Vietnam : 5  
  • ৩য় বর্ষ ৪র্থ সংখ্যা (২৮)

    ২০১৩ , সেপ্টেম্বর


© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মৃত্যু by Sukhendu Mallick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup