• ২য় বর্ষ ৮ম সংখ্যা (২০)

    ২০১৩ , জানুয়ারী



আমি বড় হতে চাইতাম না
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সাগীরুদ্দিন মণ্ডল
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ২৭ টি লেখনী ৬৩ টি দেশ ব্যাপী ৬৭০৩১ জন পড়েছেন।
তারপর ভেবেছিলাম আমি বড় হব নাকখনও ।
সবাই করুক রাগ
আমি না বুঝেই কাটিয়ে দেবো এক একটি বছর।
তিন কাল বৃষ্টি, রোদ, শীত,
তারপর ভেবেছিলাম আমি একটু বদলে গেছি।

সবাই কতই না বোকা ভাবতো আমায়।
কি ছিলাম আমি ? তখন !

এক একটি করে স্মৃতি
দারুন সব ভীতি ধরানো অনুনয় পীড়া
না বুঝে কাটানো যায়না গো।
বছর । প্রহর । পক্ক চুল । অভিজ্ঞতা ।
আর বুকের মধ্যে কিসের হাহাকার।
অঙ্ক । অনুপাত । কাটাকুটি । শূন্য ।

আর 'সুখের ছোট ' নেই ।
হঠাৎ বড় হয়ে যাওয়ার যন্ত্রণারা
আর্তনাদ হয়ে ধুসর মস্তিষ্কে দাগ কাটে।
বোকা হওয়া ভালো । তার থেকে ভালো,
না বুঝে অবুঝ থাকা ।
কিন্তু,
চালাক বড় হয়। বুঝতে শেখে ।
রচনাকাল : ২২/৮/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 71  Europe : 263  France : 5  Germany : 28  Hungary : 3  India : 340  Iran, Islamic R : 1  Iraq : 1  
Ireland : 34  Israel : 12  Japan : 2  Netherlands : 12  Norway : 1  Romania : 4  Russian Federat : 10  Saudi Arabia : 17  Spain : 1  Sweden : 12  
Ukraine : 69  United Kingdom : 17  United States : 513  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 71  Europe : 263  
France : 5  Germany : 28  Hungary : 3  India : 340  
Iran, Islamic R : 1  Iraq : 1  Ireland : 34  Israel : 12  
Japan : 2  Netherlands : 12  Norway : 1  Romania : 4  
Russian Federat : 10  Saudi Arabia : 17  Spain : 1  Sweden : 12  
Ukraine : 69  United Kingdom : 17  United States : 513  Vietnam : 4  
  • ২য় বর্ষ ৮ম সংখ্যা (২০)

    ২০১৩ , জানুয়ারী


© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি বড় হতে চাইতাম না by Sagiruddin Mondal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৫৭
fingerprintLogin account_circleSignup