• ২য় বর্ষ ৮ম সংখ্যা (২০)

    ২০১৩ , জানুয়ারী



শেষচিঠি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : অরুণিমা চক্রবর্তী
দেশ : India , শহর : Shillong

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ২৪ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৩৪০৪৩ জন পড়েছেন।
হে প্রিয় ,
 
তুমি আমার নও তবুও যে 
ভালোবাসি তোমাকে আমি --
যদিও নেই হৃদয়ে ছোট্ট জায়গাটুকু 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি !!

জেনেও তুমি নও সাথী আমার 
ভালোবাসি তোমাকে আমি --
দোষটুকু যে আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি !!

স্বপ্ন দোলায় দুলেছি যদিও জানি 
প্রেমের হাওয়াটুকু যে আমার নয় 
আকাশের তারার ভিড়ে এতটুকু জায়গা 
জানি আমার নয় তবুও বলি 
ভালোবাসি যে তোমাকে আমি 
হৃদয়ের পথে কাঁটাগুলো যে আমার 
ছলনায় ভরা জানি ওই হৃদয় 
জানি আমার কথা যে শুনবে না তুমি 
তবুও যে তোমাকে ভালোবাসি তোমাকে আমি ---

জানি চোখের পাতায় জমা জলটুকু 
দেখবে না তুমি -- শুনবে না ওই কান্না 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি 
পথ চেয়ে একা বসে থাকি তোমার আশায় 
জানি এ পথ তোমার নয় তবুও 
ভালোবাসি যে তোমাকে আমি 

গানের বীণা যে যায় থেমে 
তোলে না যে ছন্দের লহর 
জানি তুমি শুনবে না আমার বাঁধা গান 
প্রদীপ শিখা যে নিভে যাবে জানি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি --

সবুজ তরুর হাওয়ায় দোলে 
শাখায় শাখায় লিখে যাই হারানো সেই নাম 
জানি নেবে না তুমি জীর্ণ এ পাতার নোহর 
তবুও বলি --ভালোবাসি যে তোমাকে আমি !!

অবসাদে চোখ দুটি হয় ম্লান আজ 
অভিমানে ঢেকে রাখি তারে দুহাতে 
জানি ফুরাবে আমার চোখের আলো 
জানি আসবে না তুমি কলে নিয়ে যেতে 
তবুও ভালোবাসি যে তোমাকে আমি --

শেষ যাত্রায় মরণের পথে আমি চেয়ে 
জানি সে পথ ফুরাবে না আমার 
বিদায় বেলায় জানি আসবে না তুমি 
তবুও যে ভালোবাসি তোমাকে আমি ---

মনের কথাটি তাই লিখলাম কবিতায় 
জানি শব্দগুলো বলবে আমার কথা 
রয়ে যাবে অক্ষরের আড়ালে আমার ব্যথা 
জানি হারানো দিনের ছায়াতীরে আসবে না ফিরে 
তবুও বলি শেষে --ভালোবাসি তোমাকে আমি  !!!

                          ........অরুণিমা 
রচনাকাল : ২৭/১২/২০১২
© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Bangladesh : 15  Canada : 8  China : 97  Europe : 184  France : 38  Germany : 28  Hungary : 2  India : 427  Ireland : 19  
Israel : 16  Japan : 36  Kuwait : 12  Netherlands : 33  Norway : 13  Pakistan : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 10  Russian Federation : 12  
Saudi Arabia : 39  Sweden : 12  Taiwan : 31  Ukraine : 57  United Arab Emirates : 31  United Kingdom : 37  United States : 780  Uzbekistan : 1  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Bangladesh : 15  Canada : 8  China : 97  
Europe : 184  France : 38  Germany : 28  Hungary : 2  
India : 427  Ireland : 19  Israel : 16  Japan : 36  
Kuwait : 12  Netherlands : 33  Norway : 13  Pakistan : 1  
Philippines : 1  Romania : 5  Russian Federat : 10  Russian Federation : 12  
Saudi Arabia : 39  Sweden : 12  Taiwan : 31  Ukraine : 57  
United Arab Emirates : 31  United Kingdom : 37  United States : 780  Uzbekistan : 1  
Vietnam : 5  
  • ২য় বর্ষ ৮ম সংখ্যা (২০)

    ২০১৩ , জানুয়ারী


© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শেষচিঠি by Arunima Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬২১৫৫৩
fingerprintLogin account_circleSignup