• ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর



আমি ভাল নেই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পাঞ্চালী ভট্টাচার্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , অক্টোবর
প্রকাশিত ২ টি লেখনী ২২ টি দেশ ব্যাপী ১৭৫৬ জন পড়েছেন।
জানো মা, আমি 
ভালো নেই।
অনেকবার অনেকভাবে
বলতে চেয়েছি তোমায়,
                        পারিনি।

কত রাত তোমার কোলে
মাথা রেখে
চুপ করে দেখেছি তোমায়
ভেবেছি আনমনে ---
        আমি ভালো নেই।। 

ছেলেবেলা ফিরে আসে
বার বার।
অকারণ খুশিতে হেসে
উঠে ভাবি আমি
         আজ ভালো নেই।।

ফেলে আসা জীবনের
ছেঁড়া ছেঁড়া পাতা
উড়ে যায়, তোমার 
গায়ের গন্ধ মেখে 
                  ভোর হয়।

তোমার ভেজা চুলের
গন্ধ, শাড়ির আঁচল, লাল
         টিপ, সিঁদুরের ---
আর স্নেহমাখা ডাক
       সবই যে বড় মায়া।

ভালো লাগা সময়ের 
ঘড়ি পিছিয়ে যায়,
        ক্রমশঃ একলা 
আমি বসে বসে ভাবি,
এই আমি আজ 
            ভালো নেই।।
রচনাকাল : ১/১০/২০১৯
© কিশলয় এবং পাঞ্চালী ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Bangladesh : 1  Canada : 9  China : 21  Europe : 234  France : 2  Germany : 10  India : 327  Iran, Islamic R : 1  Ireland : 4  
Japan : 6  Netherlands : 1  Norway : 1  Russian Federat : 8  Saudi Arabia : 14  Spain : 1  Ukraine : 29  United Kingdom : 14  United States : 270  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Bangladesh : 1  Canada : 9  China : 21  
Europe : 234  France : 2  Germany : 10  India : 327  
Iran, Islamic R : 1  Ireland : 4  Japan : 6  Netherlands : 1  
Norway : 1  Russian Federat : 8  Saudi Arabia : 14  Spain : 1  
Ukraine : 29  United Kingdom : 14  United States : 270  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          
পাঞ্চালী ভট্টাচার্য ১২ই মার্চ সোনারপুর রাজপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কলেজের সময় থেকেই তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর


© কিশলয় এবং পাঞ্চালী ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি ভাল নেই by Panchali Bhattacharya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৩১
fingerprintLogin account_circleSignup