• ৯ম বর্ষ ৩য় সংখ্যা (৯৯)

    ২০১৯ , আগষ্ট



শান্তির খোঁজে
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : অন্তরা দত্ত
দেশ : India , শহর : ব্যারাকপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৯ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ১১৫২৬ জন পড়েছেন।
শান্তি তুমি কোথায়?
 
   অনেকদিন হলো,তোমার দেখা নাই !
বলো না, কোথায় গেলে তোমার সন্ধান পাই?
যেদিক পানে যাই,
সুখনীড় কোথাও নাই।

    শান্তি তুমি কোথায়?
      আমি যে এক দিশাহীন 
  ক্লান্ত পথের পথিক ,
   একটু সুখের আশায়,
  তোমায় খুঁজি তাই ।
 চারিদিকে খালি,হিংসা,বিদ্বেষ,
   ভরা আধারের কালিমায় ;
 লিপ্ত হয়েছে মানুষের মন।
   প্রতিহিংসা, মানুষে মানুষে 
ভেদাভেদ, হারজিতের খেলা,
 রোজ রোজ অশান্তির অন্ধকারে
   ডুবে যাচ্ছে মানুষের জীবন।
       কোথাও মেলবন্ধনের
       লেশটুকু মাএ নাই।
   শান্তি ,বলো না!
        কোথায় গেলে তোমার
   খোঁজ পাই?

       শান্তি কহে,
         আমি যে অচঞ্চলা;
    অবহেলা করিলে তাই,
         আমিও চলিয়া যাই।
   হাসি-কান্না,সুখ-দুঃখ
    জীবনের প্রতিটি ধাঁপেই
        নিভৃত যতনে থাকি আমি
মানুষের জীবনে আমার প্রয়োজন, সব থেকে দামী।
      আমি, না থাকিলে
        সুখ আসে না।
     আমি না থাকিলে
      মুখে হাসি ফোটে না ।
রচনাকাল : ৩০/৭/২০১৯
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 7  Canada : 16  China : 17  Europe : 2  Germany : 9  Hungary : 2  India : 279  Indonesia : 1  Ireland : 16  
Japan : 4  Malaysia : 3  Romania : 2  Russian Federat : 1  Saudi Arabia : 25  Spain : 1  Ukraine : 35  United Kingdom : 23  United States : 338  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 7  Canada : 16  China : 17  
Europe : 2  Germany : 9  Hungary : 2  India : 279  
Indonesia : 1  Ireland : 16  Japan : 4  Malaysia : 3  
Romania : 2  Russian Federat : 1  Saudi Arabia : 25  Spain : 1  
Ukraine : 35  United Kingdom : 23  United States : 338  Vietnam : 4  
  • ৯ম বর্ষ ৩য় সংখ্যা (৯৯)

    ২০১৯ , আগষ্ট


© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শান্তির খোঁজে by Antara Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬১৮৬
fingerprintLogin account_circleSignup