• সংকলন

    আমার কথা


আমার কথা - পর্বঃ ৯
মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২৪৮ জন পড়েছেন।
তুমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছো আমায়,
অথচ দেখো আমি কিন্তু নিজেকে ভেঙেচুরে,
তোমার কাছেই জমা রাখতে চেয়েছিলাম।
নিজের পুরোটাই গচ্ছিত রাখতে চেয়েছিলাম তোমার কাছে।
এক মূহুর্তের জন্যও নিজের থেকে তোমাকে আলাদা করে ভাবিনি।
অথচ তুমি কত সহজেই পথ আলাদা বুঝিয়ে দিয়েছো।
নিজেকে একটু একটু করে সরিয়ে নিয়েছো।
সবটুকু দিয়ে ভরসা করেছিলাম তোমায়,
আর তুমি সবটুকু নিয়ে আমায় নিঃস্ব করে দিয়েছো।
নাহ্ আজ আর কোনো অভিযোগ নেই।
কারণ আজ আর তোমার প্রতি কোন অনুভূতি নেই।
রাগ নেই অভিমান নেই সত্যি বলতে আর কোন কষ্টও নেই।
নিজের জগতে দিব্যি আছি নিজের মত,
নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তুলছি অবিরত।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 12  Europe : 3  France : 1  Germany : 8  India : 174  Italy : 1  Japan : 8  Lithuania : 1  
Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 22  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 11  United States : 162  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 12  Europe : 3  
France : 1  Germany : 8  India : 174  Italy : 1  
Japan : 8  Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 22  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 11  
United States : 162  Vietnam : 3  
পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কথা - পর্বঃ ৯ by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৬৬৪