• সংকলন

    আমার কথা


আমার কথা - পর্বঃ ৭
মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৪৪৫৮৭ জন পড়েছেন।
তুমি তাকে ভালোবাসোনা,তবুও তাকে নিজের কাছে আটকে রাখতে চাও।
কারণ সে তোমার অভ্যাসে পরিণত হয়েছে।
তার ওপরে প্রতি মূহুর্তে তুমি জোর খাটাতে চাও।
তাকে তুমি নিজের সম্পত্তি ভেবে নিয়েছো অবলীলায়।
তুমি ভাবো যে তার সাথে যা ইচ্ছে তাই করা যায়।
তার ওপরে তোমার একচ্ছত্র অধিকার।
আসলে তুমি একা নও তোমার মত কিছু মানুষ আছে যারা তাদের জীবনে এমন একজনকে চায়,
যার ওপরে সারাটা জীবন ধরে কর্তৃত্ব ফলানো যায়।
যাকে ভালো না বাসলেও নিংড়ে নেয়া যায়।সারাটাজীব তাকে নিজের গন্ডির মধ্যে বন্দি করে রাখে।
কখনো তার মনের ভেতর উঁকি দিয়ে দেখার প্রয়োজন টুকুও বোধ করেনা।
অথচ সেই মানুষটা এই বন্দিদশাকেই ভালোবাসা ভেবে নিজের সবটুকু বিনাবাক্যে উজাড় করে দেয়।
সত্যিকারের ভালোবাসার স্বাদ তার কখনোই পাওয়া হয়ে ওঠেনা।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 29  Europe : 1  France : 1  Germany : 3  India : 167  Ireland : 1  Japan : 15  Russian Federat : 1  
Saudi Arabia : 12  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 10  United States : 172  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 29  Europe : 1  
France : 1  Germany : 3  India : 167  Ireland : 1  
Japan : 15  Russian Federat : 1  Saudi Arabia : 12  Sweden : 9  
Ukraine : 7  United Kingdom : 10  United States : 172  Vietnam : 4  
পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কথা - পর্বঃ ৭ by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৯০৩১৭