• সংকলন

    আমার কথা


আমার কথা - পর্বঃ ১
মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৭৪৪১ জন পড়েছেন।
একসাথে নাই বা হল থাকা, কি এসে যায় তাতে।
এই যে এই মূহুর্তে আমি তোর কাছেই আছি।
তোকে জড়িয়ে ধরে আছি শক্ত করে।
সেটা তো মিথ্যে নয় বল??
কাল কি হবে কে বলতে পারে?
আজ যেটুকু পেলাম সেটুকুই না হয় আঁকড়ে ধরে থাকি।
এই যে তোর নিঃশ্বাস আমার শরীরে এসে মিশছে,
এই যে তুই তোর সবটুকু দিয়ে আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছিস নিজের কাছে সেটা কি মিথ্যে?
হয়ত একদিন তোর সাথে যোজন দুরত্ব সৃষ্টি হবে।
হয়ত একদিন দুজনার পথ সমান্তরাল হয়ে যাবে।
কিন্তু দেখিস দুজনের অন্তরমহলে
এই মুহূর্তগুলো চিরস্থায়ী হয়ে থেকে যাবে।
কাল কি হবে কি হতে পারে সেসব নিয়ে আমি ভাবিনা।
আমি প্রত্যেক টা মূহুর্ত বাঁচতে চাই।
তোকে নিয়ে হোক, কিংবা তোর দেয়া স্মৃতি গুলো নিয়ে হোক।
তুই যেমন আছিস ঠিক তেমনি থেকে যাবি মননে।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bangladesh : 2  Bulgaria : 1  Canada : 18  China : 121  Europe : 15  France : 26  Germany : 74  India : 1232  
Iran, Islamic R : 5  Ireland : 51  Italy : 1  Japan : 61  Latvia : 6  Lithuania : 6  Netherlands : 10  Romania : 13  Russian Federat : 19  Saudi Arabia : 37  
Sweden : 95  Ukraine : 46  United Kingdom : 26  United States : 872  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bangladesh : 2  Bulgaria : 1  
Canada : 18  China : 121  Europe : 15  France : 26  
Germany : 74  India : 1232  Iran, Islamic R : 5  Ireland : 51  
Italy : 1  Japan : 61  Latvia : 6  Lithuania : 6  
Netherlands : 10  Romania : 13  Russian Federat : 19  Saudi Arabia : 37  
Sweden : 95  Ukraine : 46  United Kingdom : 26  United States : 872  
Vietnam : 2  
পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কথা - পর্বঃ ১ by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৩২৫