• সংকলন

    আমার কথা


আমার কথা - পর্বঃ ২
মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২৪১ জন পড়েছেন।
আমার স্বপ্নের বিছানা তেও রোদ পড়ে দুপুর বেলা।
খোলা জানালা দিয়ে দেখি অকাল বর্ষন।
কখনো বা পেঁজা তুলোর মত মেঘ ঝরে পড়ে।
কতটা বাস্তব কতটা কল্পনা সেসব নিয়ে আর ভাবিনা।
রাগ দুঃখ আবেগ আর একরাশ অভিমান নিয়ে রঙ্গমঞ্চে উঠি।
হাজার কবিতার ভীড়ে আমি আমার কবিতা খুঁজি।
হঠাৎ  নিজেকে দেখে চমকে উঠি হাজার কবিদের ভীড়ে।
আমার স্বপ্নের আঙিনায় হঠাৎ করেই এক পশলা বৃষ্টি ঝরে।
আমি ভিজতে থাকি চোখ বন্ধ করে।
স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি, 
আমি একটু একটু করে সাফল্যের রোদ মাখি গায়ে।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Bahrain : 1  Bangladesh : 1  Canada : 6  China : 27  Europe : 64  France : 1  Germany : 9  India : 202  Iraq : 1  
Ireland : 8  Japan : 11  Lithuania : 1  Mauritius : 1  Netherlands : 3  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  Sweden : 9  Ukraine : 7  
United Kingdom : 14  United States : 169  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Bahrain : 1  Bangladesh : 1  Canada : 6  
China : 27  Europe : 64  France : 1  Germany : 9  
India : 202  Iraq : 1  Ireland : 8  Japan : 11  
Lithuania : 1  Mauritius : 1  Netherlands : 3  Romania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 16  Sweden : 9  Ukraine : 7  
United Kingdom : 14  United States : 169  Vietnam : 3  
পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কথা - পর্বঃ ২ by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৬৪৩