• সংকলন

    আমার কথা


আমার কথা - পর্বঃ ৮
মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২৪৬ জন পড়েছেন।
যাকে ভালোবাসো তাকে "ভালোবাসি" বলতে না পারার কষ্ট টা তাকে কাছে না পাওয়ার কষ্টের থেকেও অনেকটা বেশি।
তুমি তাকে পাগলের মত ভালোবাসো অথচ সে জানতেই পারল না কখনো।
দেখা হলে শুধু 'কেমন আছো' বলেই চলে আসতে হল।
একটু খানি ভালো করে মুখের দিকে তাকাতে পারলে না।
যেটা মুখে বলতে পারো না সেটা যদি চোখ বলে দেয় হয়ত সেই ভয়েই চোখ সরিয়ে নিলে।
আসলে তুমি জানাতেই চাওনা তাকে।
যদি জানার পর তোমায় নিয়ে তামাশা করে, রসিকতা করে,যদি দেখা হলে আর তোমার সামনে না দাড়ায়?
হয়ত এটাই তোমার ভয়।
তুমি সবটুকু খুব যত্ন করে মনের মধ্যে লুকিয়ে রাখতে চাও।
একান্ত নিজের করে রাখতে চাও।
তাকে না পাওয়ার কষ্ট গুলোকেই আঁকড়ে ধরে বাঁচতে চাও।
কারণ তোমার অনুভূতি গুলো তোমার কাছে ভীষণ দামী।
সে জানুক বা না জানুক তোমার অন্তরমহলে তাকে খুব যত্নে রেখেছো তুমি।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 24  Europe : 2  France : 1  Germany : 9  India : 181  Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 12  Netherlands : 3  
Norway : 1  Philippines : 1  Russian Federat : 1  Saudi Arabia : 23  Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 11  United States : 166  Uzbekistan : 1  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 24  Europe : 2  France : 1  
Germany : 9  India : 181  Iran, Islamic R : 1  Ireland : 1  
Japan : 12  Netherlands : 3  Norway : 1  Philippines : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 23  Sweden : 9  Ukraine : 8  
United Kingdom : 11  United States : 166  Uzbekistan : 1  Vietnam : 3  
পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কথা - পর্বঃ ৮ by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৬৬১