• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



করাল ধোঁয়া
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২২১৯১ জন পড়েছেন।
Ritwika Gayen
ফুলমনির একটা ছোট্ট সংসার ছিলো।
ছোটো ছোটো রঙিন নুড়ির মতো জীবন।
তার ঘরের মেঝে ধূসর মাটির হলেও জীবনটা ছিলো/ বসন্তে ফুটে থাকা একগুচ্ছ পলাশের মতো।

বর্ষাদিনে তার বাড়ির পিছন থেকে ভেসে আসত
থোকা থোকা হাসনুহানার গন্ধ।
সেই গন্ধ মেখে চাঁদের আলোয় সে আর তার বর সোহাগ করত ভারি।
দুপুরে পদ্মপাতার মতো চিকন জলে ডুবসাঁতার দিয়ে/ রান্না করত  পুঁইশাকের চচ্চড়ি আর কুচো মাছের ঝাল।
পুজোর সময় তার জনমজুর বর তার জন্য
একটা লাল ফুল ছোপানো শাড়ি এনে দিত।
শীতের দিনে দুজনে শিশির ভেজা বারান্দাতে বসে
গুড়পিঠে বানাত আয়েশ করে।

খালি মাঝেমাঝে ফুলমনির চোখ মুখ
বন্ধ হয়ে আসত অসম্ভব ধোঁয়ায়!
তার বরের ছিলো বিড়ির ভারি নেশা।
নেশা তাকে ছাড়ল না।
তারপর সে একদিন ফুলমনির হাত ছেড়ে এত্তদূরে চলে/ গেল যে যেখান থেকে আর চাঁদের আলো মেখে
সোহাগ করা যায় না।

বাগানের হাসনুহানাটা একই আছে আজো,
কিন্তু একটা আস্ত লাল-নীল সংসার চলে গেছে
একটা করাল ধোঁয়ার হাত ধরে অনেকটা দূরে।
রচনাকাল : ১৫/৬/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 10  China : 36  Egypt : 1  Europe : 25  France : 1  Germany : 19  India : 328  Iran, Islamic R : 2  
Ireland : 5  Israel : 1  Japan : 4  Kyrgyzstan : 1  Netherlands : 1  Pakistan : 3  Russian Federat : 2  Saudi Arabia : 47  Turkey : 1  Ukraine : 12  
United Kingdom : 25  United States : 338  Vietnam : 14  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 10  China : 36  
Egypt : 1  Europe : 25  France : 1  Germany : 19  
India : 328  Iran, Islamic R : 2  Ireland : 5  Israel : 1  
Japan : 4  Kyrgyzstan : 1  Netherlands : 1  Pakistan : 3  
Russian Federat : 2  Saudi Arabia : 47  Turkey : 1  Ukraine : 12  
United Kingdom : 25  United States : 338  Vietnam : 14  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
করাল ধোঁয়া by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৪১
fingerprintLogin account_circleSignup