• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



বিশ্ব পরিবেশ দিবস
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শ্রেয়সী বিশ্বাস
দেশ : India , শহর : ব্যারাকপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ১১ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ১০৭৬০ জন পড়েছেন।
Shrayasi Biswas
প্রকৃতির সে অমূল্য রতন
   উদ্ভিদ তার নাম
জীবজগতের একাংশ যে
তাদেরই অবদান।

বেঁচে থাকার সকল আবশ্যিক
   উদ্ভিদই তো দেয়।
   তার বদলে তোমার থেকে
 কিচ্ছুটি না নেয়।

প্রাণীকূলের ভরণপোষণ 
   উদ্ভিদকূলই করে
 তবু অত্যাচার সব চুপচাপ সয়
 কিচ্ছুটি না বলে।

খাদ্য, বস্ত্র, বাসস্থান এসবই তো
মনে করায় বারবার,
প্রাণীকূলের প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসে 
 কেবলই প্রকৃতির অধিকার।

জীবন যে দেয়,জীবন সে নেয়
এটাই চিরন্তন সত্য। 
বিশ্ববাসী আজ দেখছে তাই
প্রকৃতি ধ্বংস লীলায় মত্ত।

দূষণ, ব্যাধি, মহামারী এসব
অকথ্য অত্যাচারের পরিণাম,
তাই প্রতিবাদী হয়ে প্রকৃতি পাঠিয়েছে
২০২০ নামক অভিশাপ। 

গাছ লাগাও, প্রাণ বাঁচাও
তবেই সেজে উঠবে প্রকৃতি। 
তবেই এ অভিশাপ থেকে
পাবো মোরা নিস্কৃতি।

সকল ক্ষত,সকল আঘাত থেকে
সারিয়ে তুলতে হবে প্রকৃতি মাকে,
ঠিক যেভাবে প্রকৃতি আমাদের
শিশুর মতো আগলে রাখে।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 7  Bangladesh : 3  Canada : 27  China : 33  Czech Republic : 1  Europe : 4  France : 3  Germany : 20  Hungary : 2  India : 410  
Ireland : 7  Japan : 12  Malaysia : 1  Mali : 1  Netherlands : 3  Puerto Rico : 1  Saudi Arabia : 31  South Africa : 1  Turkey : 1  Ukraine : 11  
United Kingdom : 29  United States : 356  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 7  Bangladesh : 3  Canada : 27  China : 33  
Czech Republic : 1  Europe : 4  France : 3  Germany : 20  
Hungary : 2  India : 410  Ireland : 7  Japan : 12  
Malaysia : 1  Mali : 1  Netherlands : 3  Puerto Rico : 1  
Saudi Arabia : 31  South Africa : 1  Turkey : 1  Ukraine : 11  
United Kingdom : 29  United States : 356  Vietnam : 4  
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্ব পরিবেশ দিবস by Shrayasi Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬২১৭
fingerprintLogin account_circleSignup