• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



বাবারা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ২০৫৫৭ জন পড়েছেন।
Ritwika Gayen
আমাদের সবার একটা বাবা থাকে,
যার কাছে নিঃসঙ্কোচে আমরা বলতে পারি,
"আমার কিন্তু পুজোয় দুটো জামা চাইই -চাই"।

আমাদের সবার একটা বাবা থাকে,
ছোটোবেলায় আদুর গায়ে যার পিঠে চেপে বসতাম,
গা থেকে স্নানের পরের মৃদু গন্ধ মাখতাম দু-গাল ভরে।

আমাদের সবার একটা বাবা থাকে,
পরীক্ষার আগের দিন রাত জেগে বসে থাকত যে,
কিংবা জ্বরে বৃষ্টিতে ভিজে ওষুধ আনতে যেত যে।

আমাদের সবার একটা বাবা থাকে,
দুটো কমদামি ফতুয়া পরে যে দিব্যি কাটিয়ে দেয় বছরটা
অথবা ছেঁড়া জুতোয় সেলাই পরে বারবার যার।

আমাদের সবার একটা বাবা থাকে,
যে শক্ত করে হাতটা ধরে থাকতে থাকতে
একদিন নেই হয়ে যায়,
একদিন হারিয়ে যায়,
কিন্তু তবু যেন থেকে যায় সেই বুদবুদটার মতো
যাকে ছাড়া কোনোদিন সমুদ্র সৃষ্টি হতে পারত না।
রচনাকাল : ১৫/৬/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 20  China : 29  Europe : 25  France : 1  Germany : 5  India : 417  Indonesia : 1  Ireland : 25  Jamaica : 1  
Japan : 1  Latvia : 1  Mongolia : 1  Russian Federat : 4  Saudi Arabia : 33  Ukraine : 14  United Kingdom : 17  United States : 365  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 20  China : 29  Europe : 25  
France : 1  Germany : 5  India : 417  Indonesia : 1  
Ireland : 25  Jamaica : 1  Japan : 1  Latvia : 1  
Mongolia : 1  Russian Federat : 4  Saudi Arabia : 33  Ukraine : 14  
United Kingdom : 17  United States : 365  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাবারা by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩০৮৪৮৮
fingerprintLogin account_circleSignup