• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



আশ্রয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আশিস মণ্ডল
দেশ : India , শহর : লিলুয়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৫ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ২৭২৪ জন পড়েছেন।
আশ্রয়


ঝড় থামলে  ফিরবো গাঁয়
বলেছিলে যে আদর করে
বলো মাগো ঘর যাবো কবে
ছোট্ট শিশু মাকে শুধায় !!


আর তো নেই মা সেদিনের ঝড়
কদিন তো কেটেই গেল
ভালো লাগছে না আর যে হেতায় !!
আমার রঙ,তুলি আর বই-খাতা সব
কেন রেখে এলে মা ঘরেই সেদিন
আঁকতাম যে রোজ ড্রয়িং খাতায় !!


জননী নিরুত্তর,ভালোই জানেন
হাতে ছিল না যে সময় একটুও
তাড়া হুড়ো করে আসতে হয়েছে,
কুঁড়ে ঘর হলেও তো সাজান সংসার
ঘরের ভিতর সবই রয়ে গেছে,
কিচ্ছু বুঝি আর নেই অক্ষত
উড়ে গেছে সব ঝোড়ো হাওয়ায় !!


বুকের ভিতর ধু ধু করে....
ক্ষেতের ফসল জলের তলায়,
পোষা হাঁস-মুরগী সব ভেসে গেছে
নেই মাথার উপরের ছাদ
আমগাছ উপড়ে লাউয়ের মাচায় !!
চারিদিকে কেবল ধ্বংসস্তূপ
প্রাণে বেঁচেছে পরিবারটুকু যা
ত্রাণ শিবিরই এখন শেষ আশ্রয় !
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 17  China : 30  Czech Republic : 1  Europe : 23  France : 3  Germany : 17  India : 330  Ireland : 8  
Japan : 21  Kazakhstan : 1  Mongolia : 2  Nepal : 1  Pakistan : 1  Puerto Rico : 1  Russian Federat : 4  Saudi Arabia : 35  Ukraine : 11  United Kingdom : 22  
United States : 334  Uzbekistan : 1  Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 17  China : 30  
Czech Republic : 1  Europe : 23  France : 3  Germany : 17  
India : 330  Ireland : 8  Japan : 21  Kazakhstan : 1  
Mongolia : 2  Nepal : 1  Pakistan : 1  Puerto Rico : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 35  Ukraine : 11  United Kingdom : 22  
United States : 334  Uzbekistan : 1  Vietnam : 9  
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশ্রয় by Ashis Mandal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭০০৩২
fingerprintLogin account_circleSignup