• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



আন্তর্জাতিক যোগ দিবস।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : মুসকান ডালিয়া
দেশ : India , শহর : Dankuni

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৬ টি লেখনী ৫১ টি দেশ ব্যাপী ১৫৭১৮ জন পড়েছেন।
(বিষয় - আন্তর্জাতিক যোগ দিবস।)
রোগ সারাতে যোগ।
মুসকান ডালিয়া। 
--- "রোগ সারাতে যোগ " কথাটি সর্বজনবিদিত। কথাটা ভীষণ ভাবে সত্যি। ২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাষ্ট্রসংঙ্ঘে ভাষণ দেওয়ার সময় এই দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করেন।তিনি বলেন- ভারতের প্রাচীন ঐতিহ্যের উপহার হল যোগা।এটি মানুষের অন্তর ও শরীরকে একত্রিত করতে সাহায্য করে।... যোগা মানে শুধু শরীরচর্চা নয়, নিজেকে জানা সেই সাথে বিশ্ব ও প্রকৃতিকেও জানা।''
আমরা সবাই জানি- সুস্থতা থাকার অন্যতম চাবিকাঠি হল যোগ ব্যায়াম। প্রতিদিনের খাবার খাওয়ার মতো শরীরচর্চার প্রয়োজন আছে। কারণ আমরা সবসময় পুষ্টিকর খাবার খাইনা। কিছু কিছু অনিয়মিত খাবারের কারনে আমাদের শরীরে অতিরিক্ত মেদ জমে। আর শরীরে স্থুলতা বাড়লে রোগও দানা বাঁধে পাল্লা দিয়ে। তাই শরীরকে সুস্থ ও নীরোগ রাখতে একান্ত প্রয়োজন যোগের।
আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে কিছু বলার জন্য বলতে পারি- যোগ শুধু এই একটি দিনেই সীমাবদ্ধ না রেখে প্রতিদিন হোক। কারণ নিয়মিত শরীর চর্চাই আমাদের দিতে পারে চির বসন্ত।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সুস্থ আর নীরোগ হোক ধরনী।
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 15  China : 50  Europe : 3  France : 1  Germany : 16  India : 351  Iran, Islamic R : 1  Ireland : 3  Italy : 1  
Jamaica : 1  Japan : 4  Norway : 1  Saudi Arabia : 34  Sweden : 12  Ukraine : 12  United Kingdom : 23  United States : 304  Vietnam : 10  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 15  China : 50  Europe : 3  
France : 1  Germany : 16  India : 351  Iran, Islamic R : 1  
Ireland : 3  Italy : 1  Jamaica : 1  Japan : 4  
Norway : 1  Saudi Arabia : 34  Sweden : 12  Ukraine : 12  
United Kingdom : 23  United States : 304  Vietnam : 10  
লেখিকা পরিচিতি -
                          মুসকান ডালিয়া ১৯শে নভেম্বর জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ এবং দুই সন্তানের জননী। এইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। লেখালেখি তাঁর ভীষণ প্রিয়, তাঁর লেখার চেষ্টা সেই ছোট্ট বয়স থেকে। স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি কনে সাজানো আর ঘর সাজানোর শখ রাখেন।

-"যদি প্রেরণা দাও, এক আকাশ গল্প লিখতে পারি।
সাহিত্য তোমাকে যে ভালবাসি ভারি।" 
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আন্তর্জাতিক যোগ দিবস। by Muskan Dalia is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭০০৪৩
fingerprintLogin account_circleSignup