• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



শিশু শ্রম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অমিত দেশমুখ
দেশ : India , শহর : দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১১৩১২ জন পড়েছেন।
Amit K Desmukh
শিশু শ্রম
অমিত দেশমুখ
...........................
আজো দেখি কতো শিশু 
চায়ের দোকানে
থালা বাটি মেজে যায় 
সদা শিশু মনে।

আজো দেখি কতো শিশু 
কারখানায় এসে
সারাদিন খেটে চলে 
থাকে উপবাসে।

আজো দেখি কতো শিশু 
কয়লার খনিতে
গোপনে করিছে কাজ 
কাঁদিতে কাঁদিতে।

আজো দেখি কতো শিশু 
ইঁট বয়ে চলে
জিরিয়ে মনের কথা 
মনে মনে বলে।

আজো দেখি চারিদিকে 
কতো  স্কুল খোলা
কতো শিশু নাম কাটে 
শৈশবের বেলা।

আজো দেখি ধারা যত 
এ সংবিধানের
মাথা নত করে খোঁজে 
সু-সমাধানের।

সমাধান পায়না সে 
মাথা খোঁড়ে হায়!
শিশুদের মতো সেও 
সমাধান চায়।

শিশু শ্রম বন্ধ হোক 
পথে-ঘাটে-মাঠে
শিশু গণ দিক মন 
নিজ নিজ পাঠে।

শিশু শ্রম বন্ধ হোক 
শিশু পাক ছাড়া।
শিশুর কণ্ঠে ভাসুক 
শিশুদের ছড়া।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 52  China : 46  Czech Republic : 1  Europe : 25  France : 2  Germany : 19  India : 511  Ireland : 45  Italy : 1  
Japan : 5  Netherlands : 1  Pakistan : 1  Romania : 2  Russian Federat : 3  Saudi Arabia : 21  Spain : 2  Sweden : 14  Taiwan : 1  Turkey : 1  
Ukraine : 13  United Kingdom : 26  United States : 530  Vietnam : 13  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 52  China : 46  Czech Republic : 1  
Europe : 25  France : 2  Germany : 19  India : 511  
Ireland : 45  Italy : 1  Japan : 5  Netherlands : 1  
Pakistan : 1  Romania : 2  Russian Federat : 3  Saudi Arabia : 21  
Spain : 2  Sweden : 14  Taiwan : 1  Turkey : 1  
Ukraine : 13  United Kingdom : 26  United States : 530  Vietnam : 13  
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিশু শ্রম by Amit K Desmukh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৪৩০
fingerprintLogin account_circleSignup