• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



আন্তর্জাতিক পিতৃ দিবস
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭১ টি দেশ ব্যাপী ৬৭৮১৪ জন পড়েছেন।
প্রতিটি মানুষই জন্ম নেওয়া থেকে শুরু করে  বেড়ে ওঠার মধ্যে সারাটি জীবন যে দুজন ভগবানের আশির্বাদ নিয়ে এগিয়ে চলে তারা হলেন পিতা মাতা বা মাতা পিতা যাই বলিনা কেনো।সন্তানের জীবনে এই দুজনের অবদান ই সমান তাৎপর্যপূর্ণ। ২১ শে জুন আন্তর্জাতিক পিতৃ দিবস।এই  উপলক্ষে আজ আমি বাবা কে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার কাছে বাবা হলো সেই মানুষটি যে সারাটি জীবন খিদে ,তৃষ্ণা ,রোদ, ঝড়, জল ,অসুস্থতা , সবকিছুবাধাকে উপেক্ষা করে শুধুই অনবরত পরিশ্রম করে চলে সন্তানকে খুশি করার জন্য,তার মুখে হাসি ফোটানোর জন্য।নিজের সব সুখ স্বপ্ন কে বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করতে চায় সে।নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চায় সন্তানের মাধ্যমে।মা বাবা এমনি দুই মানুষ যারা তাদের জীবনের বড় অংশটাই নিঃ স্বার্থ ভাবে ব্যায় করে সন্তানের সুখের জন্য।তাদের সাধ্যের মধ্যে সবথকে ভালো জিনিসটাই এনে দিতে চায় সন্তানকে।তাদের নিয়ে যাই বলা হোক সেটা কম হবে ।কিন্তু আমরা সন্তানরা অনেকসময় তাদের উপযুক্ত সম্মান বা শ্রদ্ধা টাও দিতে পারিনা।নানান ভুল করে তাদের কষ্ট দিই।কিছুক্ষনের জন্য হয়ত ভুলে যাই তাদের স্বার্থ ত্যাগ এর কথা।তাই এই পিতৃদিবস উপলক্ষ্যে  আমি বাবা মা কে একটাই কথা বলতে চাই তোমরাই আমার জীবনের ভগবান ।আমার এই অপটু অগোছালো লেখা দিয়ে তোমাদেরকে ভালোবাসা, শ্রদ্ধা আর প্রণাম জানাই।আমার যা কিছু ভুল ত্রুটি ক্ষমা করো তোমরা।আর এভাবেই আমাকে তোমাদের ভালোবাসা আর শাসনের বাঁধনে বেঁধে রাখো সবসময়।তোমরা খুব ভালো থাকো এই প্রার্থনা করি।❤️
রচনাকাল : ১১/৬/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 11  China : 34  Europe : 2  France : 2  Germany : 15  India : 369  Ireland : 26  Japan : 2  
Latvia : 1  Netherlands : 2  Palestinian Ter : 1  Russian Federat : 4  Saudi Arabia : 33  Spain : 1  Sweden : 13  Ukraine : 15  United Kingdom : 21  United States : 317  
Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 11  China : 34  
Europe : 2  France : 2  Germany : 15  India : 369  
Ireland : 26  Japan : 2  Latvia : 1  Netherlands : 2  
Palestinian Ter : 1  Russian Federat : 4  Saudi Arabia : 33  Spain : 1  
Sweden : 13  Ukraine : 15  United Kingdom : 21  United States : 317  
Vietnam : 8  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আন্তর্জাতিক পিতৃ দিবস by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩১০৯১
fingerprintLogin account_circleSignup