• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



শিশুদের কে ফোটার সুযোগ দাও
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : নূপুর গাঙ্গুলী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৪ টি লেখনী ৪৬ টি দেশ ব্যাপী ২৬৬৪৭ জন পড়েছেন।
Nupur Ganguli
আচ্ছা, ফুল দেখেছ?
কেমন লাগে তাদের হাসি আর মন ভরানো গন্ধ?
সে বুনো ফুল  হোক বা ধনীর সাজানো বাগানের।
উঃ যেন  মন কেড়ে নেয়।

তবে না;
মানায় না একথা সকলের মুখে।
সুন্দর ঐ মিষ্টি ফুল টা কে ছিঁড়ে, নিজের প্রয়োজনে টুকরো টুকরো করতে বিবেকে একটুও বাঁধেনা ঐ মানুষ গুলোর। 
তবে ধনীর বাগানের ফুলে হাত দিতে বাধে,
তারা যে সৌন্দর্যের প্রতিক।
কাজের জন্য তো প্রয়োজন গরীবের বাগানের ফুল;

শিশুও তো একটা ফুল।
সকল শিশুরই সমাজে সমান অধিকার হওয়া উচিৎ।
তা সত্বেও জন্ম লগ্ন থেকেই ঐ ধনীর শিশু, যে সোনার চামচ মুখে করে জন্মেছে - তার রূপ, গুণ দরিদ্র ঘরের সন্তানের চেয়ে কম হলেও তার ধনী পিতার পরিচয়ে সমাজের সকল পাঁক থেকে সে বহু দূরে, সুরক্ষিত। 
কিন্তু পিতা-মাতা থাকা সত্বেও দরিদ্র ঘরের শিশু কে শৈশবেই অনুভব করতে হয় - এক মুঠো খাবার জোগাড় করা কত কষ্টের; 
ক্ষুধার জ্বালা যে কি সে প্রতিটি ক্ষণে অনুভব করে।
আর পেটের তাগিদে ছোটে ঐ ধনীর সেবা করতে। 
যার কিনা স্কুলে শিক্ষা লাভের বয়স- তার হাতে তখন অন্য লোকের এঁটো কাপ, ভাতের থালা। 
একমুঠো ভাত আর সামান্য পয়সার বিনিময়ে ঐ ধনী গুলো কেড়ে নেয় তার শৈশবের হাসি। 
ঐ মাপা খাবারে যখন পেট ভরেনা, ঘেন্না বিসর্জন দিয়ে তারা পেট ভরায় এঁটো-উচ্ছিষ্ট খাবার দিয়ে। 
আবার কেউবা ধনীর কারখানায় দিনমজুর বা ক্ষেতের শ্রমিকের কাজ করে।
এক কথায় সামান্য কিছুতেই ওদের বোকা বানিয়ে নিজেরা আখের গোছায়। 
শিশুশ্রম আইন- বিরোধী জেনেও, তাদের জীবনের স্বর্ণসময় কে গলা টিপে মেরে আইন কে বুড়ো আঙুল দেখিয়ে মঞ্চে বক্তব্য রাখা হয় " যেন আর একটাও শিশু শ্রমিক গড়ে না ওঠে।"
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 12  China : 33  Czech Republic : 1  Europe : 2  Germany : 4  India : 243  Iran, Islamic R : 1  Ireland : 34  Japan : 12  
Russian Federat : 3  Saudi Arabia : 17  Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 13  United States : 321  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 12  China : 33  Czech Republic : 1  
Europe : 2  Germany : 4  India : 243  Iran, Islamic R : 1  
Ireland : 34  Japan : 12  Russian Federat : 3  Saudi Arabia : 17  
Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 13  United States : 321  
Vietnam : 3  
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিশুদের কে ফোটার সুযোগ দাও by Nupur Ganguli is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup