• ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই



নব জন্ম তোমার হাতে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নূপুর গাঙ্গুলী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৪ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২৯২৬১ জন পড়েছেন।
Nupur Ganguli
জ্ঞান অবধি দেখছি, যে কোনো একটা রোগ আমার শরীরে লতানো গাছের মতো বেয়ে ওঠে। 
ডাক্তার  পাতা, কাণ্ড ছেটে দিলে সে একটু কমজোরি হয় বটে, কিন্তু মরেনা।
আবার গজিয়ে তার নতুন পাতা, ফুল-ফলও হয়।
কিন্তু এবার যেন অন‍্যরকম।
এক ডাক্তার দেবদূতের মতো এসে শুধু জানিয়ে গেলেন দেরি করলে 'সর্বনাশ'।
 বিষফলে লতানো গাছ টা এমন ভাবে ভরে গেছে------
সকলের চোখ বলছে এবার বিদায় নেবার পালা আমার।
বুকে পাথর চাপা দিয়ে হন‍্যে হয়ে সে ভালো ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়ল।
না না সে পথ সোজা নয়, বড্ড কঠিন।
লোক মুখে পরিচয় পাওয়া গেল আর এক ঈশ্বর রূপি ডাক্তারের।
তিনি নাকি আশ্চর্য অপারেশন করেছেন। 
বাচ্চা দুটির শরীর দুটো, কিন্তু মাথা একটা। 
তিনি তাদের সুস্থ করেন।
তাঁর চরণেই আমারও ঠাঁই হয়েছিল।
তিনি আমারও অপারেশন করে শরীরের বিষ ফল গুলো ছিঁড়ে গাছ টাকে উপড়ে ফেলেন---------
বাঁচতে শেখান  আমাকে নতুন ভাবে।
রোগের জ্বালা যে কি --- তা আমি হারে টের পেয়েছ নিজের সঙ্গে  জড়িয়ে অন‍্যকে
জ্বলতে দেখা টা আর এক কষ্টের।
এখন আমি সম্পূর্ণা। 
আর তা সম্ভব হয়েছে একমাত্র ডাক্তারের আর্শিবাদে।
জীবনে আমাদের প্রতি নিঃশ্বাসে রয়েছেন ডাক্তার।
তাই একটা বিশেষ দিন নয়,
প্রতিটি মুহূর্তে তাঁকে স্মরণ করি।
রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Australia : 3  Austria : 1  Bulgaria : 1  Canada : 26  China : 43  Europe : 45  France : 6  Germany : 14  India : 387  
Ireland : 19  Japan : 14  Jordan : 1  Netherlands : 2  Russian Federat : 19  Saudi Arabia : 42  Sweden : 9  Taiwan : 1  Ukraine : 11  United Kingdom : 31  
United States : 334  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Australia : 3  Austria : 1  Bulgaria : 1  
Canada : 26  China : 43  Europe : 45  France : 6  
Germany : 14  India : 387  Ireland : 19  Japan : 14  
Jordan : 1  Netherlands : 2  Russian Federat : 19  Saudi Arabia : 42  
Sweden : 9  Taiwan : 1  Ukraine : 11  United Kingdom : 31  
United States : 334  Vietnam : 7  
  • ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই


© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নব জন্ম তোমার হাতে by Nupur Ganguli is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup