মুখ আমার বোবা কলমের ভাষা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্দিপ নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪০ টি লেখনী ৭৩ টি দেশ ব্যাপী ৫৫০৮১ জন পড়েছেন।
এমনও এক সময় ছিল, যখন কলম ছিল মুখচোরা-দের অস্ত্র,
কলম আমার নগ্ন এখন, হয়েছে বিবস্ত্র।
তাই কলম, দুহাতে এখন ধরবে নায়ের হাল,
কলম এখন নাবিক হয়েছে, জেগেছে মহাকাল।
বিপন্ন অভাবি চোখগুলো ডাকছে এখন,
তাদের নেই শিক্ষা,তারা বোঝেনা কালির লেখন।
কলমের খোঁচায়,মেটেনা পেটের জ্বালা,
মেটেনা গৃহহীন জীবন, অভুক্ত পেটে থাকে না বর্ণমালা।
তাই কবিতা যেমন চলছে চলবে,
কলম শুধু একঘেঁয়ে দিনবদলের কথা বলবে।
তবে হাত-পা-মুখ এরাও রবে না থেমে নির্জিব কবিতার মত,
এরা সমাজের বুকে লড়বে,কবিতা গুলো জীবন্ত হয়ে উঠবে।
যে কবিতা কবিকেই নামাতে পারেনা মাঠে,
সেই কবিতা কেন সাধারন লোক পড়বে ?
আমার কলমের ভাষায়, আমিই নাচব একা,
দিন বদলের স্বপ্ন নিয়ে, যতদিন পারি বাঁচব।
কৃতদাস হয়ে সুখের জীবন, আমার জন্য নয়,
আমি চিরদিন আগামির সাথে লড়ব।
রচনাকাল : ২৩/৩/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 22  Bulgaria : 1  Canada : 26  China : 78  Europe : 46  France : 3  Gabon : 1  Germany : 27  Hungary : 7  India : 465  
Ireland : 32  Israel : 12  Italy : 1  Japan : 17  Kuwait : 1  Netherlands : 31  Norway : 12  Pakistan : 1  Romania : 4  Russian Federat : 16  
Saudi Arabia : 33  South Africa : 1  Sweden : 12  Ukraine : 68  United Kingdom : 41  United States : 762  Uzbekistan : 1  Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 22  Bulgaria : 1  Canada : 26  China : 78  
Europe : 46  France : 3  Gabon : 1  Germany : 27  
Hungary : 7  India : 465  Ireland : 32  Israel : 12  
Italy : 1  Japan : 17  Kuwait : 1  Netherlands : 31  
Norway : 12  Pakistan : 1  Romania : 4  Russian Federat : 16  
Saudi Arabia : 33  South Africa : 1  Sweden : 12  Ukraine : 68  
United Kingdom : 41  United States : 762  Uzbekistan : 1  Vietnam : 9  
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মুখ আমার বোবা কলমের ভাষা by Sandip Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৪১