ত্রিশঙ্কু জীবন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্দিপ নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪০ টি লেখনী ৭৬ টি দেশ ব্যাপী ৫৫৬৪১ জন পড়েছেন।
পাখি তোর সোনার বাসা,আজকে খাঁচা,
তাই তোর বুকেতে নেই আজ ভালবাসা।
তোকে আজ আবার ডাকে আকাশের নীল,
মন তাই শিকল কাঁটার স্বপ্নেতে স্বপ্নিল।
আজকে তোর বাঁধ ভাঙা ওই ঢেউ-এর কাছে,
এক দিকে বন্ধ খাঁচার মাঝে প্রেম ভাসে।
অন্য দিকে জলে ভাসে বানভাসি,
ফুটপাথের শিশুরা আজ উপবাসি।
তাই আজ দিনের শেষে রাত্রিকালে,
তোর বাউল মনটা পড়ে অথই জলে।
দোটানায় আটকে কেন থাকিস তবে,
জীবনটা বড়ই ছোটো ফুরিয়ে যাবে।
হঠাৎ কবে মরণ আসে কেউ জানেনা,
তবে কেন মনের ডাকে মন মানেনা ?
দুই পৃথিবির মাঝে কেন ঝুলে থাকা ?
ত্রিশঙ্কু জীবন, কি আর বেঁচে থাকা ?
রচনাকাল : ২৬/২/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Bangladesh : 3  Canada : 13  China : 78  Europe : 178  France : 1  Germany : 37  India : 403  Ireland : 32  Israel : 31  
Japan : 3  Malaysia : 2  Netherlands : 31  Norway : 12  Philippines : 1  Qatar : 12  Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 34  Sweden : 12  
Ukraine : 40  United Kingdom : 32  United States : 587  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Bangladesh : 3  Canada : 13  China : 78  
Europe : 178  France : 1  Germany : 37  India : 403  
Ireland : 32  Israel : 31  Japan : 3  Malaysia : 2  
Netherlands : 31  Norway : 12  Philippines : 1  Qatar : 12  
Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 34  Sweden : 12  
Ukraine : 40  United Kingdom : 32  United States : 587  Vietnam : 6  
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ত্রিশঙ্কু জীবন by Sandip Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৩৫