• ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর



নয় এ কবিতা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : Mr. Nemo
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১৬৬৬৩ জন পড়েছেন।
কেমন আছ?
ভাল আছ? সুখে আছ?...
একবার দেখে যাবেনা...আমি কেমন আছি? কেমন রেখেছ?...
বলনা হয়েছিল কোন অপরাধ? 
তাহলে কেন দিয়ে গেলে এ দুর্বিষহ নরক যন্ত্রণা? 
কেন রেখে গেলে অন্তরসার শূন্য এ মন?
কেন রেখে গেলে জগতের সকল বেদনা আমার জন্য? 
আমি যে হাসতে চেয়েছিলাম আবার...তোমার সাথে...
সারা জীবনের মত ছিনিয়ে নিলে আমার মুখের হাসি?

তোমায় দিতে চেয়েছিলাম জগতের সকল সুখ...সকল হাসি আর আনন্দ... 
বল নেবেনা? বলনা নেবেনা? 
দেখবেনা একবার ভালবাসা কারে কয়? 
ভালবাসার কষ্ট, ভালবাসার যন্ত্রণা কেমন?

ভালবাসার স্থান সবার উপরে, 
ভালবাসার অপর নাম ঈশ্বর...
আমার ভালবাসা ছোট নয়, 
আমার ভালবাসাকে ছোট কোর না...
আমি যে রেখেছি তোমায় সবার উপরে, সকলের আগে!

ফিরে এস, ফিরে এস...
দেখে যাওনা কেমন আছি...?
ফিরে এস...সেই নির্মল হাসি আর পবিত্রতা নিয়ে ফিরে এস...
দেখে যাও তোমার জন্য সাজানো আছে তোমারই স্বপ্ন,
আমার সবটাই তুলে রাখা আছে তোমারই জন্য...সবটাই!
আমার জীবন মৃত্যু সুখ দুঃখ সবই তোমার হাতে, 
বলনা আমার জন্য কি রাখা আছে? জীবন না মৃত্যুর চরম তৃপ্তি? 
ফিরে এস...ফিরে এস... 
একবার দেখে যাও, একবার জেনে যাও ভালবাসার অর্থ...

জীবনটা অনেক বড়, অনেক জটিল,
এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ফেলে যেওনা, নিজেকে একলা রেখনা!
নিজেকে ঠকিয়ো না, মিছে প্রলভন এ ভেসনা,
ভালবাসার অর্থ জেনে যাও, বুঝে যাও...
সবই যে রাখা আছে তোমারই জন্য! 

বল ভালবাসো না আমায়? 
অভিমান হয়েছে?
সে তো ভালবাসারই অঙ্গ... 
আমায় শাসন কর, বকো, সে অধিকার তোমার আছে... 
ভালবাসার মানুষই তো শাসন করে, যে পর সে প্রশ্রয় দেয়,
বল বকবেনা আমায়?...সেই রকম? সেই রাতের মতন করে?
তুমি ছাড়া আমি যে অপূর্ণ,
ভালবাসার পরশে পূর্ণতা দেবে না আমায়...?

ফিরে এস, ফিরে এস... 
তোমার ভালবাসার পরশে ধন্য হোক এ জীবন, 
মুছে যাক সকল গ্লানি, বেদনা,
মুছে যাক আঁখিজল,
মুছে যাক যা কিছু আছে মলিন,
নিয়ে আসি চির সবুজ, সাজাই ফুলের বাগান,
যা কিছু আছে ভাল এ জগতে দেব তোমার আঁচলে,  
শুধু রেখ আমার জন্য তোমার সেই হাঁসি!

ফিরে এস, ফিরে এস.........  

০৪-০৮-২০১২
০১:৩৫ AM
রচনাকাল : ৩/৮/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 31  Bhutan : 29  Cambodia : 1  Canada : 15  China : 60  Czech Republic : 1  Europe : 13  France : 4  
Germany : 38  Iceland : 12  India : 272  Iran, Islamic R : 1  Israel : 12  Japan : 1  Lithuania : 12  Netherlands : 12  Norway : 12  Oman : 1  
Romania : 7  Russian Federat : 4  Russian Federation : 12  Saudi Arabia : 36  Sweden : 12  Ukraine : 34  United Arab Emi : 1  United Kingdom : 27  United States : 965  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 31  Bhutan : 29  
Cambodia : 1  Canada : 15  China : 60  Czech Republic : 1  
Europe : 13  France : 4  Germany : 38  Iceland : 12  
India : 272  Iran, Islamic R : 1  Israel : 12  Japan : 1  
Lithuania : 12  Netherlands : 12  Norway : 12  Oman : 1  
Romania : 7  Russian Federat : 4  Russian Federation : 12  Saudi Arabia : 36  
Sweden : 12  Ukraine : 34  United Arab Emi : 1  United Kingdom : 27  
United States : 965  Vietnam : 1  
  • ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর


© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নয় এ কবিতা by Mr. Nemo is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup