• ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর



ভালবাসার প্রহর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : প্রজাপতি ডানা
দেশ : England , শহর : London

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ৮৬৫৩ জন পড়েছেন।
তুমি যদি আমার হতে 
আর আমি তোমার 
তবে গুল্মলতার মত 
জড়াজড়ি করে কাটতো মোদের সারাবেলা।

তোমার স্পর্শে বিষন্ন বিকেল 
হয়ে উঠতো কবিতা 
আর সেই কবিতার ছন্দময় সুরে 
হাজারো শব্দের ঢেউয়ের 
অপূর্ব মূর্ছনায় ডুবসাতার কাটতাম দু"জনে ।

দিগন্তে হারাতো গোধূলী
নিকষ অন্ধকার গিলে নিত সবকিছু
তখন হ্যারিকেনের টিমটিম আলো
সৃষ্টি করত অপূর্ব আলো-আধারী
সেই আলো-আধারীতে আবারো নতুন করে 
খোঁজে পেতাম হারিয়ে যাওয়া সেই তোমাকে ।

জোনাকির আলোর রেখা ধরে 
গভীর জঙ্গলে মিলাতো সময়
আর রূপালী চাঁদের মায়াময় আবেশে 
ভালবাসাবাসিতে দুজন আরো বেশী কাছাকাছি । 

সময় বয়ে চলে 
পূবের আকাশে রক্তিম সূর্য 
নিয়ে আসে আলোকিত সকাল 
আর সেই আলোর বন্যায় ভেসে যায় 
ভালবাসায় ছোঁয়ে যাওয়া স্বপ্নের অবশিষ্ট রেশ।
(৪ঠা আগষ্ট ২০১২)
-----------------------------
(তোমার জন্যে অনন্ত শুভ কামনায়,
অনাগত আগামী আলোয় ভাসুক।)
----------------------------
রচনাকাল : ২২/৮/২০১২
© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 31  Australia : 1  Bangladesh : 39  Bhutan : 12  Bulgaria : 1  Canada : 38  China : 77  Europe : 2  Germany : 27  Hungary : 1  
Iceland : 31  India : 333  Ireland : 4  Israel : 21  Japan : 6  Lithuania : 1  Netherlands : 32  Norway : 12  Russian Federat : 7  Russian Federation : 12  
Saudi Arabia : 22  Sweden : 12  Ukraine : 36  United Kingdom : 31  United States : 1107  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 31  Australia : 1  Bangladesh : 39  Bhutan : 12  
Bulgaria : 1  Canada : 38  China : 77  Europe : 2  
Germany : 27  Hungary : 1  Iceland : 31  India : 333  
Ireland : 4  Israel : 21  Japan : 6  Lithuania : 1  
Netherlands : 32  Norway : 12  Russian Federat : 7  Russian Federation : 12  
Saudi Arabia : 22  Sweden : 12  Ukraine : 36  United Kingdom : 31  
United States : 1107  Vietnam : 8  
  • ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর


© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালবাসার প্রহর by Projapoti Dana is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬২১৫৯৬
fingerprintLogin account_circleSignup