• ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর



তোমাকে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : Ranjan Nandi
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২৯৭১৯ জন পড়েছেন।
এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।
সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।
আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে…
এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?
রচনাকাল : ২/৮/২০১২
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Armenia : 1  Canada : 20  China : 67  Europe : 2  France : 31  Germany : 25  India : 352  Iran, Islamic R : 2  Israel : 31  
Japan : 4  Netherlands : 12  Norway : 31  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 19  Sweden : 12  Ukraine : 47  United Kingdom : 31  United States : 957  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Armenia : 1  Canada : 20  China : 67  
Europe : 2  France : 31  Germany : 25  India : 352  
Iran, Islamic R : 2  Israel : 31  Japan : 4  Netherlands : 12  
Norway : 31  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 19  
Sweden : 12  Ukraine : 47  United Kingdom : 31  United States : 957  
Vietnam : 4  
  • ২য় বর্ষ ৪র্থ সংখ্যা (১৬)

    ২০১২ , সেপ্টেম্বর


© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তোমাকে by Ranjan Nandi is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup