জয়ের লক্ষ্যে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মিথুন গোমেজ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৬৬৭৭ জন পড়েছেন।
জয়ের লক্ষ্যে
~~~~~~~
Mithoon Gomes.

লক্ষ্য যদি থাকে জেতার,
হবেই তোমার জিত,
সবার আগে গড়তে হবে,
শক্ত হাতে ভিত॥
বিজয় মুকুট পড়বে গলে,
লড়াই করে মাঠ,
আশার আলোয় বুকটা বেধে,
চর্চা কর পাঠ॥
সবার কাছেই চাইতে পার,
আলোক পথের দিশা,
কেউ না কেউ ঠিকই তোমার,
করবে পূরণ প্রত্যাশা॥
সারাজীবন থেকো না শুধু,
নিজ চিন্তায় অটল,
এড়িয়ে চলো সকল কুপথ,
হবেই তুমি সফল॥
ত্যাগ আগে কর তুমি,
সকল শঙ্কা ভয়,
বুদ্ধি দিয়ে লড়াই কর,
তবেই পাবে জয়॥
জয়ের লক্ষ্যে যাত্রা করে,
পৌছে যাবে ঠিক,
সাধনা কর কঠোর ভাবে,
নির্ণয় করে দিক॥
রচনাকাল : ২৭/৬/২০১৬
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  Chile : 1  China : 8  Europe : 21  France : 1  Germany : 10  Hungary : 1  India : 241  Iran, Islamic R : 1  Ireland : 1  
Japan : 2  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 17  Ukraine : 36  United Kingdom : 19  United States : 235  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  Chile : 1  China : 8  Europe : 21  
France : 1  Germany : 10  Hungary : 1  India : 241  
Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 2  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 17  Ukraine : 36  United Kingdom : 19  
United States : 235  Vietnam : 3  


© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জয়ের লক্ষ্যে by Mithoon Gomes is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৬৭০
fingerprintLogin account_circleSignup