সমাজের প্রতি..
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নীতিশ ভট্টাচার্য্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , আগষ্ট
প্রকাশিত ১১ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ৮১৫১ জন পড়েছেন।
মর্মে আজও বিকার জাগে ধর্মমতের জন্য,
ব্যবহারই যেন শেষ কথা আজ, মানুষ বড় নগন্য,
নাম নিও না, তুমি পাটোয়ারী
বাঁচার অধিকার- আজ বারোয়ারী ;
তবু গুলি-বারুদের আওয়াজেতে
চাঁপা জীবনের পণ্য |
 
বাঁচার অধিকার ? সেকি শুধু তার?
যে বাঁচে তোমার নিয়ম মেনে?
তুমি মনু ? নাকি মোহাম্মদ ?
তুমি কি সব 'ঠিক' গেছ জেনে?
না-হয় আমি ভুলই হলাম,
হব না তবুও তোমার গোলাম;
যতই তোমরা নিয়ম গড়
নিজেকে ভাব সবার বড় |
 
কাকে ভালবাসি ? কেন ভালবাসি?
সে আমার খুশি আমার অভিলাষ-ই |
তুমি বলে দেবে, কি ঠিক? কি ভুল?
আমি কার দাস কোন নরকূল
আমায় দাবিয়ে নিজে উচু হবে?
"Radical" কারা যারা ভুল ভাবে?
নাকি তারা ,যারা প্রতিবাদ হীন,
মূক বাণীধারী, ভীতু, পরাধীন?
নাকি আমি, যার রক্ত ঝরে না আজ রাস্তায়
যার চেঁচামিচি ভরে ওঠে শুধু খাতার পাতায়?
 
ভগবান তব দূত পরাজিত,
অবতার তব মত বর্জিত,
আজ আমি আর মানুষ দেখিনা
সম-ভিন কামী দের দেখি ভীড় ;
মত গড়ে চলি কি ঠিক, কি ভুল?
আমার বিবেক মুক আর বধির |
আমি যাকে মানি তাই শুধু ভালো ,
বাকি সব ভুল তাই ভেঙ্গে ফেল ,
সমাজের আজ একি পরিনতি 
মানুষেরা নাকি শ্রেষ্ঠ প্রজাতি !!!!
রচনাকাল : ২৪/৬/২০১৬
© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 24  France : 3  Germany : 9  India : 282  Iran, Islamic R : 1  Japan : 3  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 20  
South Africa : 1  Ukraine : 39  United Kingdom : 16  United States : 215  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 24  France : 3  Germany : 9  
India : 282  Iran, Islamic R : 1  Japan : 3  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 20  South Africa : 1  Ukraine : 39  
United Kingdom : 16  United States : 215  Vietnam : 5  


© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সমাজের প্রতি.. by Nitish Bhattacharjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৭৯
fingerprintLogin account_circleSignup