• ২য় বর্ষ ১১তম সংখ্যা (২৩)

    ২০১৩ , এপ্রিল



বৃষ্টি বিলাস
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নির্জন দ্বীপ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , সেপ্টেম্বর
প্রকাশিত ১৯ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৪১০৪০ জন পড়েছেন।
আকাশ জুড়ে মেঘ

আর মেঘ ভর্তি জল

সেই জল যখন বৃষ্টি হয়ে ঝড়ে পরে

তখন তোর উচ্ছাসের বাঁধহীন বিচরনে

উচ্ছসিত আমার মন।

কখনও পুকুরের জলের সাথে

বৃষ্টির জলের একাকার হবার

দৃশ্যে বন্দি তোর দৃষ্টি,

আবার,এই বুঝি দিলি দৌড়

বৃষ্টিতে ভিজে কদম কুড়াবি বলে

আমিও ছুটি তোর পিছে,

হঠাৎ থামিস বৃষ্টির জলের

জলাশয়ের দিকে ছুটে যাওয়া দেখে,

মনের অজান্তেই লাফালাফি শুরু করে দিস।

তোর সেই নগ্ন পা এসে

আঘাত করে আমার হৃদপিন্ডে।

 

এক ফোঁটা জলও জল

আবার বৃষ্টির জলও তো জল

কিন্তু বৃষ্টির বিশালতার কাছে

এক ফোঁটা জল নিতান্তই অস্তিত্বহীন।

তুই আমার বৃষ্টির জল,

যার প্রাচুর্যে বিমহিত আমি।

কল্পনার আকাশে তাকিয়ে

দু’হাত প্রসারিত করে

বুক ভরে তোর জলে ভিজি আমি,

ভিজে ভিজে লুটোপুটি করি তোর সাথে।

কখনও দুষ্টমির হাতের স্পর্শ দিয়ে

দৌড়ে পালাস ভাবনার

সরিষা ক্ষেতের পাশ দিয়ে,

তোর নুপুরের রিনিঝিনি শব্দের মোহ

যেন কাটেনা কিছুতেই,

আমি অপলক তাকিয়ে থাকি

আমার দৃষ্টি জুড়ে শুধু তুই,

আর তোর বৃষ্টি বিলাস ।।

 

সালহেদ দীপু

১৫/১২/২০১২

শেষ বিকেল
রচনাকাল : ১৬/৩/২০১৩
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 100  Canada : 21  China : 119  Czech Republic : 1  Europe : 302  France : 1  Germany : 22  Hungary : 48  Iceland : 13  
India : 643  Ireland : 1  Israel : 16  Japan : 15  Libyan Arab Jam : 1  Malaysia : 2  Netherlands : 13  Philippines : 1  Poland : 1  Romania : 4  
Russian Federat : 5  Saudi Arabia : 27  Turkey : 1  Ukraine : 36  United Kingdom : 20  United States : 970  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 100  Canada : 21  China : 119  
Czech Republic : 1  Europe : 302  France : 1  Germany : 22  
Hungary : 48  Iceland : 13  India : 643  Ireland : 1  
Israel : 16  Japan : 15  Libyan Arab Jam : 1  Malaysia : 2  
Netherlands : 13  Philippines : 1  Poland : 1  Romania : 4  
Russian Federat : 5  Saudi Arabia : 27  Turkey : 1  Ukraine : 36  
United Kingdom : 20  United States : 970  Vietnam : 2  
  • ২য় বর্ষ ১১তম সংখ্যা (২৩)

    ২০১৩ , এপ্রিল


© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বৃষ্টি বিলাস by salhed ahmed deepu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৪৮
fingerprintLogin account_circleSignup