• ৩য় বর্ষ ১ম সংখ্যা (২৫)

    ২০১৩ , জুন



অরক্ষিত অনুভূতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নির্জন দ্বীপ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , সেপ্টেম্বর
প্রকাশিত ১৯ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ৪১৬০৮ জন পড়েছেন।
এই যে মি. মনখারাপ,
হ্যালো..., হ্যাঁ আপনাকেই বলছি
এতো কি ভাবছেন বলুনতো মশাই ?
কালরাতের কথা ভুলতে পারছেন না তাইতো ?
দেখুন,আজকাল এতো কিছু ভাববার সময় কই বলুন ?
শুনুন মশাই,
ভাল যদি থাকতেই চান তবে
মাথা থেকে ঝেড়ে ফেলুন ওসব ।
এই নিন ধরুন,
চুমুক দিয়েই দেখুননা
নিমেশেই সব খাল্লাশ ।
নিন ধরুনতো ।

আচ্ছা কি হয়েছে বলুনতো ?
কেনইবা খামাখা জোড় করতে গেলেন বেচারিকে ?
সবসময়তো মন সবকিছুতে সাপোর্ট দেয়না মশাই ।
ফলটা কি হল ?
কষ্ট পেলেন তো ?
তাছাড়া এত্তসব ঝামেলায় আছে বেচারি,
আবার শরীরটাও ভাল ছিলনা,
আপনি খামাখা...
এই যাহ্ ,অমন করে কি দেখছেন ?
কিছুই বুঝতে পারছেন না তাইতো ?
ভাবছেন কি করে জানলাম আপনার ঘরের কথা ?
দেখুন, আমি সব জানি মশাই ।
অনর্থক চাপ নিবেন না ।
ও আমাকে কোন কিছুই গোপন করেনা ।
বোঝেনই তো ,একে মেয়ে মানুষ,তার উপর আবার অভিমানী ।
সবকিছু চেপে রাখলেতো গ্যাস্ট্রিক হয়ে যাবে ।

কি হল মশাই ?
শেষ করুন , শেষ করুন ।
আর শুনুন,জোর করে সব হয়না মশাই ।
সবকিছুর একটা সময় আছে না ?
এবার তাহলে উঠি মশাই,
আমার আবার অনেক কাজ জমে আছে।
তবে যাবার আগে পরিচয় টা বলে যাই,
আপনার কৌতুহলের নাম,
অরক্ষিত অনুভূতি ।।
ভাল থাকবেন মশাই,
আবার হয়ত কখনো দেখা হবে ।।

নির্জন দ্বীপ
২৮/০৫/২০১৩
পড়ন্ত বিকেল @ল্যাব
রচনাকাল : ৩০/৫/২০১৩
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 3  Bangladesh : 19  Canada : 14  China : 72  Europe : 25  France : 4  Germany : 44  Hungary : 19  Iceland : 12  
India : 394  Iran, Islamic R : 1  Ireland : 1  Israel : 16  Japan : 6  Mongolia : 1  Netherlands : 32  Norway : 12  Romania : 5  Russian Federat : 17  
Saudi Arabia : 21  Ukraine : 33  United Kingdom : 19  United States : 510  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 3  Bangladesh : 19  Canada : 14  
China : 72  Europe : 25  France : 4  Germany : 44  
Hungary : 19  Iceland : 12  India : 394  Iran, Islamic R : 1  
Ireland : 1  Israel : 16  Japan : 6  Mongolia : 1  
Netherlands : 32  Norway : 12  Romania : 5  Russian Federat : 17  
Saudi Arabia : 21  Ukraine : 33  United Kingdom : 19  United States : 510  
Vietnam : 3  
  • ৩য় বর্ষ ১ম সংখ্যা (২৫)

    ২০১৩ , জুন


© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অরক্ষিত অনুভূতি by salhed ahmed deepu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬১৭৮
fingerprintLogin account_circleSignup