• ২য় বর্ষ ১১তম সংখ্যা (২৩)

    ২০১৩ , এপ্রিল



টান টান বুকে হেঁটে যাও
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কাজী এনামুল হক
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ডিসেম্বর
প্রকাশিত ৫ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ৫৫৩১ জন পড়েছেন।
টান টান বুকে হেঁটে যাও

        - - - - - কাজী এনামুল হক

আমি শুধু বলবো কেমন আছো, দেখা হলেই হাসিমুখে
তুমি একদিনও জানতে চাইবেনা কিভাবে বেঁচে আছি,
এ দুঃখ যায়না বলা আপন-পর কারো কাছে কোনমতে
শুধু ভিতরে ভিতরে পোড়ায় অহর্নিশ ঘৃণ্য সে করুনা।

আকাশের বুক খালি করে মেঘ ঢেলে দেয় সবটুকু জল
তাই বলে বৃক্ষ কি একবারও তাকাবে না আকাশপানে,
পূর্ণিমায় যে সর্প্দম্পতি করেছিল সঙ্গম পানের বরজে
তুমি আঙ্গুল উঁচিয়ে বলেছিলে দেখ দেখ কি ভালবাসা!

সারারাত  কারুকার্য্ময় তোমার নক্সীকাঁথায় শুয়ে 
কতো কি যে ভাবি; স্বপ্নের সূতোয় বুনি নতুন মাত্রা,
তবু দেখি সাড়াশব্ধহীন তুমি;  নিশ্চুপ  অনুভুতিহীন
সুক্ষ্ম তীখ্নতায় টুকরো করো ইচ্ছের পাঁপড়িগুলো।

একগামলা রোদে নেয়ে; টান টান বুকে হেঁটে যাও
কোনদিনই চাইলেনা পড়তে কারো চোখের ভাষা।
=== = ==== === = ==
২১-১১-২০১২, বুধবার, সকাল ১১:১০ মিনিট, দোহা কাতার
রচনাকাল : ১/১২/২০১২
© কিশলয় এবং কাজী এনামুল হক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 6  China : 44  Europe : 1  Germany : 13  India : 326  Iran, Islamic R : 1  Israel : 12  Japan : 6  
Netherlands : 32  Romania : 5  Russian Federat : 5  Russian Federation : 12  Saudi Arabia : 17  Spain : 1  Ukraine : 54  United Kingdom : 49  United States : 459  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 6  China : 44  
Europe : 1  Germany : 13  India : 326  Iran, Islamic R : 1  
Israel : 12  Japan : 6  Netherlands : 32  Romania : 5  
Russian Federat : 5  Russian Federation : 12  Saudi Arabia : 17  Spain : 1  
Ukraine : 54  United Kingdom : 49  United States : 459  Vietnam : 2  
  • ২য় বর্ষ ১১তম সংখ্যা (২৩)

    ২০১৩ , এপ্রিল


© কিশলয় এবং কাজী এনামুল হক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
টান টান বুকে হেঁটে যাও by Kazi Enamul Haque is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২২৮
fingerprintLogin account_circleSignup