• সংকলন

    নারী-কথা


আমি যখন থাকবো না
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৩১৪৩৯ জন পড়েছেন।
আমি যখন থাকবো না ...
আমার এই ডাইরি বলবে আমার কথা , 
মনের প্রতিটা ভাজের খোঁজ দেবে , 
আমার লড়াইটা তখন পাতায় থাকবে তোলা ...
আমি যখন থাকবো না ...
আমার সৃষ্টি থাকবে কালির ছোঁয়ায় উজ্জ্বল ...
যদিও পাতায় রং ধরবে হলদেটে ...
আমার কষ্টগুলো বলবে আমার কথা ! 
আমার আনন্দ মুহূর্ত গুলো ....
জানান দেবে আমি আনন্দ কে কেমনে আটকে রাখতাম আমার অন্দরমহলে ...
আমি যখন থাকবো না ...
আমার কর্মউদ্যোগ ..অনুপ্রেরণা আমার কলম বলবে ওই ডাইরির পাতায় ...
আমার হারানো , আমার ফিরে পাওয়া , 
আমার অনুভব সবটা জ্বলজ্বল করবে ..
ডাইরির পাতায় কেবলি স্মৃতি হয়ে , 
আমার প্রিয় অপ্রিয় সবকিছুই পড়ে থাকবে ...
আমি যখন থাকবো না |
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 4  China : 16  Europe : 1  Germany : 8  India : 220  Ireland : 27  Japan : 9  Latvia : 1  Netherlands : 2  
Norway : 1  Saudi Arabia : 23  Serbia : 1  Sweden : 9  Ukraine : 6  United Kingdom : 13  United States : 263  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 4  China : 16  Europe : 1  
Germany : 8  India : 220  Ireland : 27  Japan : 9  
Latvia : 1  Netherlands : 2  Norway : 1  Saudi Arabia : 23  
Serbia : 1  Sweden : 9  Ukraine : 6  United Kingdom : 13  
United States : 263  Vietnam : 4  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি যখন থাকবো না by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.