• সংকলন

    নারী-কথা


দূরত্ব
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৩২০৩২ জন পড়েছেন।
আজ তুমি বেশ  অনেকটাই দূরে ...
চাইলেও তোমার কাছে পৌঁছাতে পারি না ...
মনের কষ্ট গুলোকে আর আগের মতো গড়গড় করে বলতে পারি না ...
আজ আমার আর তোমার মাঝে একটা অদৃশ্য অভিমানের দেওয়াল উঠে গেছে !! 
এমনটা হওয়ার তো কথা ছিল না !!
আমরা আজীবন একসাথে থাকবো ...
এইটা কথা ছিল ...
তোমার সাথে দেখা হলে আর সেই আবেগ , অনুভূতি কিছুই আসে না ..
মিথ্যে বলবো না , পারিনি তোমাকে ভুলতে !! 
আমার অতীত বর্তমানে তুমি আজ ও বিরাজমান ...
ভাবি ভুলে যাবো ...পারি না ভুলতে ...
হয়তো সময় দেয় না ভুলতে !! 
কষ্ট পাই আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়লে ...
আমি জানতো ভাবিনি তুমি পর হয়ে যাবে !!!
ভুলবোঝাবুঝির পাহাড়ে আমরা ও নাম লিখবো ভাবিনি !!!
যখনই  মন খারাপ হয়েছে পৌঁছে গেছি তোমার কাছে ...
আজ আর যেতে মন চায় না ...
কেন জানো ?
আত্মাভিমান আমাকে আটকে রাখে তার কাছে ...
সে বলে আমাকে আমার জন্য বাঁচো ...
বাঁচতে শিখে যাবে ...
দেখো ..কষ্ট তোমার মনের দূরত্ব মাপতে পারবে না …
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 4  China : 8  Europe : 2  Germany : 9  India : 214  Ireland : 31  Japan : 7  Lithuania : 1  Norway : 1  
Philippines : 1  Saudi Arabia : 27  Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 11  United States : 271  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 4  China : 8  Europe : 2  
Germany : 9  India : 214  Ireland : 31  Japan : 7  
Lithuania : 1  Norway : 1  Philippines : 1  Saudi Arabia : 27  
Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 11  United States : 271  
Vietnam : 2  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দূরত্ব by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.