• সংকলন

    নারী-কথা


জয়ী
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৩১৪৩৩ জন পড়েছেন।
আমার নাম জয়ী 
জন্মলগ্ন থেকেই যুদ্ধ শুরু ...
বাঁচার আশা ছিল না ! 
মা বাবার অদম্য ইচ্ছেতেই আমার পুনর্জন্ম ..
আমি জয়ী ...
আমি আর পাঁচটা মেয়ের মতো নই জানতো ...
তাদের মতো আমার জীবন সুন্দর নয় ...
সমাজের ভাষায় আমি মা বাবার স্পেশাল চাইল্ড ...
হ্যাঁ সত্যিই আমি তাদের কাছে খুব স্পেশাল ..
আমাকে তারা খুব যত্ন করে বড়ো করেছেন ...
সবার মা বাবাই তার সন্তান কে যদিও যত্ন করে বড়ো করেন ...
আমি তো বাকিদের মতো নই ...
আমার জীবন বাকিদের মতো সহজ ও নয় ...
অনেক কষ্ট , লাঞ্ছনা , তিতিক্ষা , আমি  সহ্য করেছি ...
আমি জয়ী ...
আমি মনে করি বুদ্ধি আর মনের ইচ্ছেশক্তি থাকলে 
সব কিছু জয় করা যায় ...
আমি হার মানিনি আমার শারীরিক প্রতিবন্ধকতার কাছে কখনো ...আমি কখনোই ভেঙে পড়িনি ..
আমাকে পারতেই হবে ...
আমি ও পারবো বাকিদের মতো বাঁচতে ..
আমি ও শিখবো গিটার ...কম্পিউটার ..
আমার যা ইচ্ছে আমি পূরণ করবো ...
আমি জয়ী ..
আমার মনের ভাবনাকে আমার কলমে লিখবো ...
উপস্থাপনা করবো ওই  সমাজের সামনে যারা আমাকে ভাবে শারীরিক প্রতিবন্ধী ...
আমি কারোর সান্তনা চাই না ...
আমি অনেক মেয়ের মনোবল হয়ে বাঁচতে চাই ...
জানাতে চাই আমি পারলে তোমরা ও পারবে ..
আমি জয়ী |
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 9  China : 24  Europe : 93  Germany : 8  India : 234  Ireland : 28  Japan : 18  Latvia : 1  Norway : 1  
Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 9  United Kingdom : 10  United States : 272  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 9  China : 24  Europe : 93  
Germany : 8  India : 234  Ireland : 28  Japan : 18  
Latvia : 1  Norway : 1  Saudi Arabia : 18  Sweden : 9  
Ukraine : 9  United Kingdom : 10  United States : 272  Vietnam : 2  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জয়ী by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.