• নারী-কথা


এই মেয়েটা
ঝিমলি ব্যানার্জি
: India , : দুর্গাপুর

- ২০১৯ , জানুয়ারী
৩৩৬৪৩৩৩৮২
এই মেয়েটা  স্বপ্ন দেখছিস ? 
দেখিস না রে ...
স্বপ্ন দেখা মানা তোর ...
তোর ভাবনা গুলোকে মনেই বন্দি রাখ ...
সময় এ যখন করিস নি ...এখন আর ভেবে লাভ নেই ...তুই যা ছিলি তাই থাক...
বেশি পাখা মেলিস না ...
তোর পাখা কেটে দেওয়া হবে ...
কি সাহস তোর !!!
একটু আকাশ দেখার সুযোগ পেয়েছিস জানলার ফাঁক দিয়ে ...
তাতেই সেই আকাশে পাখনা মেলার সাহস দেখাচ্ছিস !!!
 জানিস না বুঝি ...
তোকে না আছে স্বপ্ন দেখানোর কেও ...
না আছে তোর সেই স্বপ্নের সাথী ...
প্রতি পদে পদে বাধা আসবে ...
পারবি তো সেই বাধা টপকাতে ? 
পারবি তো অদম্য সাহসে ভর করে এগিয়ে চলতে ?
শুধু নিজের ইচ্ছেকে সাথে নিয়ে লক্ষস্থলে পৌঁছাতে ?
পৌঁছালে বলিস আমি যাবো তোর সাথী হয়ে ..
: ১৫/৩/২০২০
ঝিমলি ব্যানার্জি

   whatsapp fb-messanger fb-messanger






Australia : 2  Canada : 5  China : 30  Europe : 76  France : 1  Germany : 9  Hungary : 1  India : 245  Ireland : 37  Japan : 9  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Norway : 1  Philippines : 1  Saudi Arabia : 26  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 15  United States : 273  
Vietnam : 2  



Australia : 2  Canada : 5  China : 30  Europe : 76  
France : 1  Germany : 9  Hungary : 1  India : 245  
Ireland : 37  Japan : 9  Latvia : 1  Lithuania : 1  
Netherlands : 1  Norway : 1  Philippines : 1  Saudi Arabia : 26  
Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 15  United States : 273  
Vietnam : 2  
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


ঝিমলি ব্যানার্জি
এই মেয়েটা by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

: ১১৭০৫৫৮৩