• নারী-কথা


পরিবর্তন
ঝিমলি ব্যানার্জি
: India , : দুর্গাপুর

- ২০১৯ , জানুয়ারী
৩৩৬৪৩৩৩৭৯
তোমার অনেক পরিবর্তন হয়ে গেছে ....
যখন শুনি তখন খুব অবাক লাগে !!!
সময়ের সাথে তো মানুষের পরিবর্তন অনিবার্য !!
তুমি ও কি এক আছো ? 
ভেবে দেখো ...
কোথাও না কোথাও তোমার ও পরিবর্তন হয়েছে ..
পরিবর্তন ভালোর জন্য হলে ক্ষতি কি ?
আমি জানি তুমি আমার পরিবর্তনে খুশি নও ...
রান্নাঘর ...আমার উপযুক্ত জায়গা...
আমি তো এইভাবেই এসেছি তোমার কাছে ...
তোমার ভাবনা একেবারে সঠিক ..
কিন্তু আমি ....
আমার ভাবনা !!!
যারা আজ পাখনা মেলতে চায় ..
তাদের অধিকার নেই তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু ভাবার ..
জানি আমি ...
আমি তো সাধারণ গৃহে বন্দি বধূ ...
আমার ইচ্ছেগুলোকে গ্যাসের আগুনে জ্বালিয়ে ...
তোমার মনের মতো করে রান্না করে খাওয়ানোই তো ...সহধর্মিনীর প্রকৃত ধর্ম !!!
দেখো কোথায় আমার পরিবর্তন হয়েছে ?
পাখা মেললেই তো মেলা যায় না ...
বললেই তো পরিবর্তন করা যায় না !! 
যেটুকু দেখছো আমার পরিবর্তন ...
আসলে তুমি মেনে নিতে পারছো না ...
তুমি তোমার মতো আমাকে চাইছো ...
তাই কি হয় !!! সত্যি কথা বলতো ..
তুমি কি নিজেকে পরিবর্তন করে আমার মনের মতো হতে পেরেছো ?
: ১৫/৩/২০২০
ঝিমলি ব্যানার্জি

   whatsapp fb-messanger fb-messanger






Belgium : 1  Canada : 5  China : 17  Czech Republic : 1  Europe : 2  France : 1  Germany : 10  India : 244  Iran, Islamic R : 1  Ireland : 27  
Japan : 3  Lithuania : 1  Nepal : 1  Norway : 1  Saudi Arabia : 22  Singapore : 1  Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 13  United States : 305  
Vietnam : 1  



Belgium : 1  Canada : 5  China : 17  Czech Republic : 1  
Europe : 2  France : 1  Germany : 10  India : 244  
Iran, Islamic R : 1  Ireland : 27  Japan : 3  Lithuania : 1  
Nepal : 1  Norway : 1  Saudi Arabia : 22  Singapore : 1  
Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 13  United States : 305  
Vietnam : 1  
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


ঝিমলি ব্যানার্জি
পরিবর্তন by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

: ১১৭০৫৫৮৩