• সংকলন

    নারী-কথা


কথা দিলাম
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৩১৪৪৪ জন পড়েছেন।
এ জন্মে  তো তোকে নিজের করে পেলাম না ...
পরের জন্মে আমি কেবলি তোর হয়েই জন্মাবো ,
এ জন্মে তোর সাথে হাত ধরে পা মিলিয়ে বৃষ্টিতে ভেজা হলো না আমার !
পরের জন্মে তোর হাতটি ধরে খুব বৃষ্টিতে ভিজবো |
এ জন্মে তোকে যতটা ভালোবাসি ....
পরের জন্মে এর চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসবো |
এ জন্মে তুই আমার থেকে অনেক দূরে ...
পরের জন্মে তোরই পাড়ার মেয়ে হয়ে জন্মাবো ...
তুই প্রেম নিবেদন করলে সলজ্জভাবে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ...
তোকে গ্রহণ করবো | 
এ জন্মে তোর কথা ভাবতে ভাবতে দিন চলে যায় ..
পরের জন্মে আর ভাববো না আমার চোখের সামনে ভালোবাসার যতনে রাখবো তোকে | 
থাকবি তো আমার সাথে আমার মনিকোঠার প্রেম হয়ে ?
ভালোবাসার পরশ দিয়ে রোজ আমাকে ঘুম পারাবি তো ?
বল না বাঁচবি তো কেবল আমার হয়ে ?
যা এ জন্মে হলো না আমার ...
কথা দিলাম আসবো ফিরে কেবলি তোর হয়ে ..
থাকিস যেন আমার অপেক্ষায় | 
ভালোবাসিস আমাকে তোর সবটা জুড়ে |
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 35  Europe : 1  France : 1  Germany : 7  India : 223  Ireland : 33  Japan : 11  Netherlands : 2  Saudi Arabia : 20  
Serbia : 1  Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 14  United States : 259  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 35  Europe : 1  France : 1  
Germany : 7  India : 223  Ireland : 33  Japan : 11  
Netherlands : 2  Saudi Arabia : 20  Serbia : 1  Sweden : 9  
Ukraine : 8  United Kingdom : 14  United States : 259  Vietnam : 1  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কথা দিলাম by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.