• সংকলন

    নারী-কথা


অভিযোগ
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ২৭৪৮৯ জন পড়েছেন।
অনেকগুলো বছর কেটেছে একসাথে ...
অভিযোগের পাহাড়টা এখন আর ডিঙানো যাবে না !
মনকে বন্দি করেছি অন্ধ কুঠুরিতে ..
আগে যা মনে হতো সত্যি ..
আজ সব মিথ্যে লাগে !
দুজনে মুখোমুখি বসলেও আর ভালোবাসার কথা হয় না ...হয় অভিযোগ !
চাওয়া - পাওয়ার হিসাব -নিকাশ |
তুমি যেমন কর্তব্যভারে জর্জরিত আমিও তাই ..
অবশ্য তুমি তা মনে করো না ..
হ্যাঁ আমি তোমার মতো সময় মেপে চলি না ..
তোমার মতো ভোরে উঠি না ..
তোমাকে চোখ খোলার আগেই বেড টি দিই না ..
তারমানে আমি কর্তব্যপরায়ণা  নোই তা নয় ..
আমি সংসারকে ভালোবাসি না তা নয় .
আমার কোনো অভিযোগ নেই ..
তুমি বলবে আমি কর্তব্যপরায়ণ ..
তোমার আমার প্রতি অভিযোগ থাকতে পারে না ..
ঠিক বলেছো , পারলাম না এ জন্মে তোমার মনের মতো হতে ! 
পরের জন্মে জীবনসাথী তোমার আমার চেয়ে ভালো হোক , আমার চেয়ে তোমায় ভালোবাসুক | 
আমার চেয়ে অনেক অনেক যোগ্য স্ত্রী হোক তোমার ,
ভালো থেকো তুমি | 
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 2  China : 33  Czech Republic : 1  Europe : 1  France : 3  Germany : 2  India : 177  Ireland : 27  
Japan : 7  Malaysia : 1  Norway : 1  Saudi Arabia : 16  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 8  United States : 254  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 2  China : 33  
Czech Republic : 1  Europe : 1  France : 3  Germany : 2  
India : 177  Ireland : 27  Japan : 7  Malaysia : 1  
Norway : 1  Saudi Arabia : 16  Sweden : 9  Ukraine : 7  
United Kingdom : 8  United States : 254  Vietnam : 2  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অভিযোগ by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.