• সংকলন

    নারী-কথা


জননী
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৩২০২৮ জন পড়েছেন।
চোখ খুলেই যার সাথে প্রথম আলাপ 
সে তুমি আমার জননী ...
ছোট্ট ছোট্ট পায়ে তোমার হাত ধরে হাঁটতে শেখা ..
প্রথম স্লেট এ বর্ণপরিচয় তুমি করিয়েছো ...
ন মাস গর্ভে ধারণ তুমি করেছো ...
আমাকে নিয়ে স্বপ্ন কেবলি তুমিই  দেখেছো ..
তুমি আমার জননী ..
এইটা করিস না ঐটা করিস না তোমার কাছেই জেনেছি ...
সংসারের খুঁটিনাটি তোমার থেকেই শিখেছি ..
তোমার স্নেহের পরশে বড়ো হয়েছি ..
তোমার ভালোবাসা মর্মে মেখেছি ..
সে তুমি আমার জননী | 
বিপদে পড়লেই  তুমি পাশে থেকেছো ..
আমার অদম্য সাহস হয়ে ..
সুখে দুঃখে তোমার মমতায় রেখেছো ঢেকে ...
আমি দেখেছি অফুরান ভালোবাসা তোমারি চোখে | 
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 2  China : 21  Europe : 1  France : 2  Germany : 9  India : 211  Ireland : 28  Japan : 11  Netherlands : 2  
Saudi Arabia : 20  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 11  United States : 284  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 2  China : 21  Europe : 1  
France : 2  Germany : 9  India : 211  Ireland : 28  
Japan : 11  Netherlands : 2  Saudi Arabia : 20  Sweden : 9  
Ukraine : 7  United Kingdom : 11  United States : 284  Vietnam : 2  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জননী by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.