• সংকলন

    নারী-কথা


অন্তরাত্মা
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ২৭৩৯০ জন পড়েছেন।
আমার কোনো অস্তিত্ব  নেই !
আমি যেন ঝরে যাওয়া হলুদ রঙের পাতা ..
আমি শেষ হয়ে যাওয়া বসন্ত !
আমি কে জানো ?
প্রতিটা মেয়ের অন্তরাত্মা !
আমি প্রতিদিন কিছু না কিছুতে আঘাতে ক্ষতবিক্ষত 
হই ! 
অবশ্য তাতে কারোর কিছু যায় আসে না ..
স্বামী চায় সময় মতো পরিষেবা ..
প্রেমিক চায় সে যখন অবসরে থাকবে আমিও যেন 
অবসরে থাকি সে সময় শুধুই তার হয়ে .
ছেলে চায়  মা তাকে সময় দিক ..
অথচ আমার কথা ভাববার কারোর সময় নেই !
কেও জানতে চায় না আমার কি ভালো লাগে ..
কেও বলে না এসে আজ তুমি বলো  আমি শুনবো , 
আবদার ভুলেই গেছি করতে !
এখন তুমি সমজদার গৃহিনী ..
নেকামি তোমার সাজে না , 
এমা !! তাই তো ! 
আমরা তো ঘর গোছানো , রান্না করা , ছেলে মানুষ করা , পরিবার দেখাশোনা করা এইটাই কর্তব্য  | 
আমাদের মনের ভিতরের কষ্টগুলো বলতেও মানা আছে , কেও বললেও শোনা যাবে না ,শুনলে পরে  প্রচুর সময় দেখছি তোমার , আসে তির্যক উক্তি !
ফোন কথা বলা বারণ , ফেসবুক , হোয়াটস আপ , সব বারণ ! 
হাতে দেখলেই দুটো ভুরু একজায়গায় ..
যত সব অকাজ ! আরো কত কি শুনতে হয় !
বলি এই মেয়ে অনেক শোয়েছিস কথার জ্বালা ..
আর করিস না সহ্য ..
মরার আগেই নাহয়  এক বারের জন্য হলেও জ্বলে ওঠ শেষ বারের মতো | 
কর প্রতিবাদ একবার হলেও ...
জানিয়ে দে তুই ও ফেলনা নোস ..
তোর ও আছে  অভিমান , সম্মান | 
পারে না সবাই পদাঘাত করে মেরে ফেলতে !
বুঝিয়ে দে পুরুষকে তুই ও  কম নও কোনো অংশে , 
তুই ও পারিস অসম্মানের জবাব দিতে ..
তুই ও পারিস একলা চলতে ..
দেখিয়ে দে তো মেয়ে কেমন তোর মনোবল |
তোর অদম্য ইচ্ছের জয়ের শঙ্খনাদ বাজুক পুরুষের 
শাসিত এই  সমাজে |
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bulgaria : 1  Canada : 22  China : 122  Europe : 6  France : 1  Germany : 52  India : 965  Iran, Islamic R : 1  
Ireland : 61  Japan : 49  Romania : 8  Russian Federat : 8  Saudi Arabia : 29  Senegal : 1  Sweden : 96  Taiwan : 1  Ukraine : 36  United Kingdom : 14  
United States : 697  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bulgaria : 1  Canada : 22  
China : 122  Europe : 6  France : 1  Germany : 52  
India : 965  Iran, Islamic R : 1  Ireland : 61  Japan : 49  
Romania : 8  Russian Federat : 8  Saudi Arabia : 29  Senegal : 1  
Sweden : 96  Taiwan : 1  Ukraine : 36  United Kingdom : 14  
United States : 697  Vietnam : 4  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্তরাত্মা by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.