• ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই



যুদ্ধ চাইনা আর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অমিত দেশমুখ
দেশ : India , শহর : দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১১৬২৫ জন পড়েছেন।
Amit K Desmukh
যুদ্ধ চাইনা আর
অমিত দেশমুখ
.............................
যুদ্ধ নয়,আমাকে স্বস্তি দেয়
উঠানের ধুলোমাখা শিশুটির মুখ।
যার প্রতিটি হাসি
সরলতা
অধীরতা
আমার ভারতবর্ষের উন্নতি-প্রগতি 
কর্মের কথা বলে।

যুদ্ধ নয়,আমাকে স্বস্তি দেয়
সাজানো বাগানের ফুটে ওঠা ফুল।
যার প্রতিটি পাপড়ির সৌন্দর্য্য
ভারতবর্ষের
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে 
ফুটে ওঠা ঐক্য।

আমাকে স্বস্তি দেয়,
কলকারখানার অগণিত যন্ত্রের শব্দ।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
একটি কর্মঠ দিন।

যুদ্ধ নয়, আমাকে স্বস্তি দেয়
সুজলা সুফলা ভারতবর্ষের 
একটি নবান্নের দিন।
দোয়েল-কোয়েল- ফিঙেদের সাথে
ফাঁকা মাঠ 
আলপথ দিয়ে হেঁটে চলা
কোনো এক পথভোলা বাউলের গান।
আমাকে স্বস্তি দেয়
দোপাকা উনানের আঁচে
বেড়ে ওঠা ভাত।
বুভুক্ষু মানুষের তৃপ্তি।

আর একটা কার্গিল কিংবা
1965 চাইনা আর।

যুদ্ধ মানে তো,সাজানো বাগান থেকে
গোলাপ টগর ঝরে পড়া।
যুদ্ধ মানে তো,ধুলোমাখা শিশুটির পানসে মুখ 
বারুদের বিষাক্ত গন্ধ।
যুদ্ধ মানে তো, লক্ষ লক্ষ কর্মঠ মানুষের মৃত্যু।
প্রগতির নির্বাসন।
যুদ্ধ মানে তো,আমার তোমার স্বজন হারানোর
একান্ত নিজস্ব বেদনা।
রচনাকাল : ১৩/৭/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 2  Canada : 43  China : 39  Europe : 3  France : 3  Germany : 27  India : 409  Iran, Islamic R : 1  Ireland : 2  
Japan : 10  Latvia : 2  Mongolia : 1  Netherlands : 2  Poland : 1  Romania : 1  Russian Federat : 13  Saudi Arabia : 37  Senegal : 1  Ukraine : 7  
United Arab Emi : 1  United Kingdom : 28  United States : 351  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 2  Canada : 43  China : 39  
Europe : 3  France : 3  Germany : 27  India : 409  
Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 10  Latvia : 2  
Mongolia : 1  Netherlands : 2  Poland : 1  Romania : 1  
Russian Federat : 13  Saudi Arabia : 37  Senegal : 1  Ukraine : 7  
United Arab Emi : 1  United Kingdom : 28  United States : 351  Vietnam : 4  
  • ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই


© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যুদ্ধ চাইনা আর by Amit K Desmukh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬২১৭
fingerprintLogin account_circleSignup