• ২য় বর্ষ ৯ম সংখ্যা (২১)

    ২০১৩ , ফেব্রুয়ারী



জীবন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋষি
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ১৮১৪৯ জন পড়েছেন।
সূর্যের আলো এক মুঠো তাপ
বাতাসে ছড়ানো ঝলসানো ধুলো
নোংরা কাপড় ,শরীরের সাথে 
হাঁপিয়ে উঠছে তবু লেগে আছে
একফোটা জল তৃষ্ণা ঠোটে
ঝলসানো তাপ লেগে চোখে মুখে
ছায়া যেন এক স্বপ্ন এখানে
দুরে সরে যায় মায়ার বাগানে
 বালি আর বালি,কত বালিয়ারী
উচু নিচু ঢেউ দিগন্ত পারি
ছোট লাগে বড় আমাকে এখানে
ছুটে চলে জীবন জীবনের পানে

ফোটা ফোটা জল রক্তের মত
ঝরে জমা হয় ঝরনা যত
যদি সেখানে মাছ না হলাম 
মনে কর যদি ডুবেই গেলাম
হাসফাস করে জীবন সেখানে
টেনে নেই জল বায়ু মনে করে
তারপর সুধু ঘোর ধরে যায়
জীবনের নেশা জীবনের তরে

আগুনকে যদি লেপ মনে করে
টেনে নাও বুকে সুখের তরে
তবে কি জালা জীবনে তখনও 
জানো না কেন ,পাও নি এখনও
জীবন জীবনে ভালোবেসে যায়
আঘাতের কথা মনে রেখে দেই 
মরুভূমিতে একা  হেটে যাই
জলেতে ডুবে সাতরে বেড়ায়
তবু জীবন বেচে থাকে কেন?
বেচে থাকা মানে জীবন জানো
রচনাকাল : ৩১/১/২০১৩
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 3  Canada : 7  China : 56  Europe : 1  Germany : 22  Hungary : 1  India : 289  Indonesia : 1  Iran, Islamic R : 1  
Ireland : 2  Israel : 12  Japan : 2  Mongolia : 1  Netherlands : 34  Norway : 12  Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 25  Sweden : 12  
Turkey : 1  Ukraine : 38  United Kingdom : 31  United States : 596  Vietnam : 13  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 3  Canada : 7  China : 56  
Europe : 1  Germany : 22  Hungary : 1  India : 289  
Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 2  Israel : 12  
Japan : 2  Mongolia : 1  Netherlands : 34  Norway : 12  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 25  Sweden : 12  
Turkey : 1  Ukraine : 38  United Kingdom : 31  United States : 596  
Vietnam : 13  
  • ২য় বর্ষ ৯ম সংখ্যা (২১)

    ২০১৩ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবন by RISHI is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup