• ২য় বর্ষ ৯ম সংখ্যা (২১)

    ২০১৩ , ফেব্রুয়ারী



জমা কথাঃ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অদ্রিজা মিত্র
দেশ : India , শহর : Burdwan

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , নভেম্বর
প্রকাশিত ৪ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ৪৬৮৯ জন পড়েছেন।
জমা কথাঃ

মেঘ করে আসছে চিলেকোঠাতে ,এ ভরদুপুরে
এলোমেলো শরীরে আঁকাবাঁকা ছোবল
ছায়া ফেলছে চোখের পাতা কপালের উপর।

নোনা জল টিস্যু পেপারের ঘষটানিতে অনেকদিন হল পালিয়েছে
কিন্তু ,ওই দিনগুলো এখনো যে চোখের তলায় কালি ফেলে!
হটাৎ জিভের মধ্যে এক বিষাক্ততা নড়ে চড়ে ওঠে
চেষ্টা ক’রে হারিয়ে যাওয়া গন্ধ টাকে আঁকড়ে ধরার।

নীল আকাশে সেদিন প্রথম সাদা মেঘ ছিল
আর কোনোদিন দেখা যায়নি তাদের এ পাড়াতে।
কতবার ঠিকানা চেয়েছি............
আর পোস্টমাস্টার কেবলই অজুহাতে হারিয়ে গেছে।

সমাপ্তি দিয়েছি অনেকদিন
নিশাচর হয়ে গুমরে উঠেছি 
ক্লান্তির সকালে ক্লাসরুমে মন কে চাপিয়েছি দূরপাল্লার ট্রেনে
তবু যাওয়া হয়নি আর ফিরে...

আচমকা স্মৃতির ঘোমটা তুলে দাঁড়িয়ে পড়ল একদিন সে
মেঘ করে আসা চিলেকোঠায় তখন বৃষ্টি নামব নামব
সে চেয়ে ছিল অপলক চাহনি নিয়ে
আমি আবার বোধহয় ,নীল আকাশে সাদা মেঘেদের দেখতে পাচ্ছিলাম
কিন্তু একটা যেন কিসের ব্যাবধান!
নাহ চোখ কচলেও তা ঠাওর করতে পারিনা
বুঝি ,ভুলেছি হইত আর একটু বেশি- ই ভুলতে হবে।
রচনাকাল : ১২/১/২০১৩
© কিশলয় এবং অদ্রিজা মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 9  China : 76  Europe : 2  France : 8  Germany : 24  Hungary : 1  India : 354  Ireland : 18  Israel : 31  
Japan : 16  Lithuania : 12  Netherlands : 12  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 22  Sweden : 12  Turkey : 1  Ukraine : 37  United Kingdom : 30  
United States : 566  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 9  China : 76  Europe : 2  
France : 8  Germany : 24  Hungary : 1  India : 354  
Ireland : 18  Israel : 31  Japan : 16  Lithuania : 12  
Netherlands : 12  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 22  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 37  United Kingdom : 30  
United States : 566  Vietnam : 2  
  • ২য় বর্ষ ৯ম সংখ্যা (২১)

    ২০১৩ , ফেব্রুয়ারী


© কিশলয় এবং অদ্রিজা মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জমা কথাঃ by Adrija Mitra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬২১৫২৯
fingerprintLogin account_circleSignup