ফিরে আয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুেখনদু মল্িলক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , অক্টোবর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ১৩১২৯ জন পড়েছেন।
বড় অক্সিজেনের অভাব
যেন মনে হয় দমবন্ধ হয়ে আসছে
একটা বিচ্ছিরি গুমট ভাব
যেন বদ্ধ ঘরে খুব আলোর অভাব।
ধুলোভরা রাস্তা আর সবুজ মাঠ
ঠাণ্ডা খোলা বাতাস
রুপনারায়নের পাড় 
বুক ভরে নেওয়া শ্বাস
আহঃ কি আরাম!

গরুর পাল আর চড়ার মাঠে খেলা 
কাদাজলে ঘণ্টাভর ডুবকি
নৌকা নিয়ে নদীপারের মেলা
সেসব ভোলা যায় কি
কতদিনের কথা, তবু লাগে এই তো সেদিন
বড় মনে পড়ে!
ধুর কি পেলাম
জীবনের খোঁজে জীবন ছেড়ে।
 
আজকে এখন 
গত কালকেও মনে হয়
না – এ আমার জীবন নয়।
শীতল ঝড়ো হাওয়া
লাগে না চোখে মুখে
খেলার মাঠের কাদায় আর পা লাগে না সুখে
কর্পোরেটের কাপচি ঘেঁটে
চলছে তো বেশ চাকরি
নদী পাড় মোর চেয়ে আছে
আসবে কবে ফিরি।
রচনাকাল : ২০/৬/২০১৪
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 7  China : 38  Europe : 2  France : 2  Germany : 9  Hungary : 2  India : 243  Indonesia : 1  
Ireland : 1  Japan : 6  Moldova, Republ : 1  Russian Federat : 3  Saudi Arabia : 25  Ukraine : 34  United Kingdom : 18  United States : 214  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 7  China : 38  
Europe : 2  France : 2  Germany : 9  Hungary : 2  
India : 243  Indonesia : 1  Ireland : 1  Japan : 6  
Moldova, Republ : 1  Russian Federat : 3  Saudi Arabia : 25  Ukraine : 34  
United Kingdom : 18  United States : 214  Vietnam : 5  


© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আয় by Sukhendu Mallick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup