হয়ত এমনটাও হয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২৭৭ জন পড়েছেন।
আজ কোন কারণ ছাড়াই অরিন্দমের কথা খুব মনে পড়ছে সংযুক্তার।বারবার পনেরো বছর  আগে ফেলে আসা অতীতে ডুবে যাচ্ছিল।বাবা মা এর বারণ সত্ত্বেও বেকার ছেলেটির হাত ধরে এক কাপড়ে বাড়ি ছেড়েছিল।
বাবা মাএর আশীর্বাদ পায়নি বলেই হয়ত বিয়েটা সুখের হয়নি সংযুক্তার।ছোট্ট ছেলেটাকে রেখে পালিয়ে গিয়েছিল অরিন্দম গাঙ্গুলী।তারপর এই সমাজের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রেখেছে।এসব ভাবতে ভাবতে
হঠাৎ করেই কলিং বেলটা বেজে উঠল।
দরজাটা খুলতেই চমকে উঠল।
ঠিক দেখছেতো সংযুক্তা?
ঠিকই দেখছে,চেহারার আদল সেই একইরকম আছে।

--ঢুকতে দেবেনা আমায়?
সংযুক্তা সরে দাঁড়ালো দরজা থেকে।
চোখ দুটো স্থির হয়ে রইল।
এত বছর পর আবারও দেখতে পাবে মানুষ টাকে কল্পনাতেও ভাবেনি।

--কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছেনা তাই শেষবারের মত তোমাদের একবার দেখতে এলাম।   
হয়ত আর দেখা হবেনা কোনদিন।বলল অরিন্দম।

বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সংযুক্তার।

--ছেলে কলেজে চলেগেছে,তাই ওকে হয়ত আর দেখতে পাবনা বলেই চোখ মুছলো অরিন্দম।তারপর বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল সংযুক্তার দিকে।লড়াই করতে করতে মুখের আদলটাই যেন পাল্টে গেছে। পনেরো বছর আগে শশরীরে যাকে ছেড়ে চলে গিয়েছিল আজ তার কাছে কিসের জন্যই বা ফিরল মৃত্যুর পরে?কিসের টানে?সে উত্তর হয়ত অরিন্দম এর কাছেও নেই।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 5  Canada : 14  China : 22  Czech Republic : 1  Europe : 197  France : 27  Germany : 56  Hong Kong : 12  Hungary : 1  
India : 701  Ireland : 6  Italy : 2  Japan : 7  Jordan : 1  Lithuania : 6  Mongolia : 1  Netherlands : 3  Norway : 18  Poland : 1  
Romania : 15  Russian Federat : 9  Saudi Arabia : 42  Sweden : 21  Switzerland : 2  Turkey : 1  Ukraine : 31  United Kingdom : 56  United States : 421  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 5  Canada : 14  China : 22  
Czech Republic : 1  Europe : 197  France : 27  Germany : 56  
Hong Kong : 12  Hungary : 1  India : 701  Ireland : 6  
Italy : 2  Japan : 7  Jordan : 1  Lithuania : 6  
Mongolia : 1  Netherlands : 3  Norway : 18  Poland : 1  
Romania : 15  Russian Federat : 9  Saudi Arabia : 42  Sweden : 21  
Switzerland : 2  Turkey : 1  Ukraine : 31  United Kingdom : 56  
United States : 421  Vietnam : 6  
লেখিকা পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হয়ত এমনটাও হয় by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৩০