অপেক্ষা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮০৮৩ জন পড়েছেন।
ঠিক মনে নেই কতকাল ধরে অপেক্ষায় আছি তোর,
চোখ রেখে জানালার ধারে।
কথা দিয়েছিলি একদিন ঠিক ফিরে আসবি,
সব বাধা জয় করে।
হয়ত আজ আর মনে নেই তোর,
সবটা ভুলে গেছিস সময়ের হাত ধরে।
আমি কিন্তু ভুলিনি ভুলতে পারিনি,
অপেক্ষায় আছি তোর,সকাল সন্ধ্যা নিয়ম করে।
কে জানে কবে ঘটবে এই অপেক্ষার অবসান।
কবে সবটা ভুলে আমিও গুছিয়ে নেবো নিজেকে।
জানি খুব সোজা নয়,তবুও দেখিস একদিন ঠিক ভুলতে পারব তোকে।
রচনাকাল : ৩/৩/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Australia : 4  Bangladesh : 2  Canada : 12  China : 44  Cote D : 1  Europe : 42  France : 1  Germany : 22  Hungary : 1  
India : 432  Ireland : 28  Japan : 22  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 31  Sweden : 23  Ukraine : 23  United Kingdom : 28  
United States : 418  Vietnam : 18  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Australia : 4  Bangladesh : 2  Canada : 12  
China : 44  Cote D : 1  Europe : 42  France : 1  
Germany : 22  Hungary : 1  India : 432  Ireland : 28  
Japan : 22  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 31  Sweden : 23  Ukraine : 23  United Kingdom : 28  
United States : 418  Vietnam : 18  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অপেক্ষা by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৩৫