শুভ কামনা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুশোভন গাঙ্গুলী
দেশ : India , শহর : Tezpur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২১৭৯৬ জন পড়েছেন।
আশা করি নতুন বছর
ভালোই যাবে সবার
নবোদ্যমে কাজকর্ম
শুরু হবে আবার
শরীরচর্চা রোজ করা চাই
খিদে পেলে মণ্ডামেঠাই
হাসিমুখে চিত্তসুখে
মিলেমিশে সব
সুখে দুখে
থাকবে সবাই একসাথে
দেখা হোলে বোলবে কথা
গলি অথবা রাজপথে
মা মাসীমা ব্যস্ত রবে
হেসেখেলে হেসেলে
গালগল্প আড্ডাবাজি
সময় সুযোগের ফাকতালে
গীতবাদ্য গানের রেওয়াজ
সমস্বরে সুরের আওয়াজ
সাফসুতরো পরিবেশ
গলা ছেড়ে গান করা চাই
বাতাসে রবে গানের রেশ
পূজোপার্বণ গুরুজন
পূজনীয় প্রতিজন
লক্ষী ঘরে আনাগোনা
নববর্ষের শুভকামনা

সুশোভন গাঙ্গুলী
রচনাকাল : ১/১/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 20  China : 17  Europe : 2  France : 2  Germany : 11  Hungary : 2  India : 264  Ireland : 27  Japan : 13  
Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 24  Ukraine : 35  United Kingdom : 18  United States : 305  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 20  China : 17  Europe : 2  
France : 2  Germany : 11  Hungary : 2  India : 264  
Ireland : 27  Japan : 13  Romania : 1  Russian Federat : 8  
Saudi Arabia : 24  Ukraine : 35  United Kingdom : 18  United States : 305  
Vietnam : 3  


© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ কামনা by SUSHOVAN GANGULY is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup