• ২য় বর্ষ ৫ম সংখ্যা (১৭)

    ২০১২ , অক্টোবর



মধুর বিরহ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অরুণিমা চক্রবর্তী
দেশ : India , শহর : Shillong

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ২৪ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ৩৩৮৩৯ জন পড়েছেন।
নিশি নিঝুম ঘুম নাহি আসে
খুঁজে যাই প্রিয় তোমারই পরশ যে--
দিন নাহি যায় রাত নাহি কাটে ,
কোথা তুমি হে দূর প্রবাসে !!

কপোত কপোতীরা নীরব নাহি রহে ,
অজানা এ মনে আসে কত কথা
তবু নাহি আসে স্বপন সুবাসে ;
বিঁধে যায় বুকে তোমার নীরবতা !!

ফুরায় দিনের বেলা ফুরায় না রাতি,
শিয়রে হায় আজো জ্বেলে যাই আশার বাতি,
অভিমানে সে দীপ নিভে যায় আজি
বিষাদ মাখা মুখ আর যে দেখিতে নারি !!

কত দিন যায় ,কত দিন আসে ,
তবু ও যে আসো নাহি তুমি !
পূর্ণিমার চাঁদ নিভে যায় আজি
তবুও দেখা নাহি পাই যে তোমারি !!!
                                             
                                           অরুণিমা
রচনাকাল : ৯/৯/২০১২
© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Anonymous Proxy : 12  Argentina : 12  Bangladesh : 31  Canada : 17  China : 66  France : 19  Germany : 40  Hungary : 1  Iceland : 12  India : 394  
Ireland : 35  Israel : 12  Japan : 16  Netherlands : 32  Norway : 32  Pakistan : 1  Qatar : 31  Romania : 7  Russian Federat : 6  Russian Federation : 12  
Saudi Arabia : 18  Sweden : 12  Ukraine : 50  United Kingdom : 32  United States : 1148  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Anonymous Proxy : 12  Argentina : 12  Bangladesh : 31  Canada : 17  
China : 66  France : 19  Germany : 40  Hungary : 1  
Iceland : 12  India : 394  Ireland : 35  Israel : 12  
Japan : 16  Netherlands : 32  Norway : 32  Pakistan : 1  
Qatar : 31  Romania : 7  Russian Federat : 6  Russian Federation : 12  
Saudi Arabia : 18  Sweden : 12  Ukraine : 50  United Kingdom : 32  
United States : 1148  Vietnam : 4  
  • ২য় বর্ষ ৫ম সংখ্যা (১৭)

    ২০১২ , অক্টোবর


© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মধুর বিরহ by Arunima Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৩৮
fingerprintLogin account_circleSignup